1 Answers
সংঘ হলো একটি জনসমষ্টি, যারা কিছু সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্যসমূহ সাধনের জন্য একত্রিত এবং একমতে কিছু স্বীকৃত নিয়মকানুন অনুসারে পরিচালিত হয়ে একে অপরকে সহযোগিতা করে। যেমন-শিল্প ও বণিক সমিতি,ট্রেড ইউনিয়ন, প্রভৃতি।ম্যাকাইভারের মতে,”যখন কোন উদ্দেশ্য সাধনের নিমিত্তে মুষ্টিমেয় লোক সমাজবদ্ধ হয় তখন তাকে সংঘ বলা হয়।
ম্যাকাইভার ও পেজ বলেন, এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য কোনো গোষ্ঠী যখন একত্রিত হয় তখন তাকে সংঘ বলে। তাঁরা আরো বলেন, সংঘ হচ্ছে এমন একটি গোষ্ঠী যা অভিন্ন গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার জন্য গঠিত হয়। এ অর্থে আমরা রাষ্ট্রকে সংঘ বলতে পারি।
জিসবার্টের মতে “সংঘ হলো একটি মুখ্য গোষ্ঠী যা কোন বিশেষ বা কতক উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয়।’’
পরিবার ও রাষ্ট্রকে সংঘ হিসাবে বিবেচনা করা যায়। সংঘকে কোনো কর্ম সম্পাদনের বাহনও (agency) বলা যায়। সেক্ষেত্রে সংঘ একটি করপোরেশন সমতুল্য। সমাজ জীবনে মানুষের চাহিদা, উদ্দেশ্য ও লক্ষ্য বিচিত্র ধরনের। একক প্রচেষ্টায় মানুষের পক্ষে তার সব চাহিদা ও লক্ষ্য অর্জন করা অসম্ভব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy