আইপি এড্রেস প্রসঙ্গে?

উওর টি আরিয়ান ভাই এর কাছ থেকে জানতে চাই। আরিয়ান ভাই এক ব্যক্তির প্রশ্নের আলোকে একটি বাক্য উল্লেখ করেছেন। বাক্যটি হলো>কোন আইপি কোন মোবাইল নাম্বারের সাথে অ্যাসাইন করা হয়েছে তার রেকর্ড অপারেটরের ডাটাবেজে লিপিবদ্ধ থাকে। এখানেই আমার প্রশ্ন? আপনার উওরের আলোকে কি বুঝবো আইপি এড্রেস সিমের মধ্যে থাকে। আমি যতদূর জেনেছি বিভিন্ন ব্লগ সাইট ঘাটাঘাটি করে আইপি এড্রেস সিমের মধ্যে থাকে না, আইপি এড্রেস ডিভাইস এর মধ্যে দেওয়া হয়। আশা করি বিষয় টি বুঝাতে পেরেছি বিস্তারিত জানালে উপকৃত হবো। ধন্যবাদ ভাল থাকবেন। (বি:দ্র:- আপনার উওর দেওয়া স্ত্রিনশর্ট লক্ষ করবেন বুঝার সুবিধার জন্য দেওয়া হয়েছে)

4927 views

1 Answers

আইপি এড্রেস সিমে বা ডিভাইসে কোনটাতেই থাকেনা।

সিম শনাক্ত করা হয় IMSI'র মাধ্যমে আর মোবাইল ফোন শনাক্ত করা হয় IMEI'র মাধ্যমে।


আইপি এড্রেস ISP তথা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর DHCP'র মাধ্যমে নির্ধারণ করে দেয়। ডিভাইস এখানে কোনো প্রভাব ফেলেনা।

উদাহরণস্বরূপ আপনি যদি আপনার ফোনে Hotspot চালু করে অন্যকোন ডিভাইস কানেক্ট করেন তাহলে উক্ত ডিভাইসের আইপি এড্রেস আপনার ফোনের আইপির অনুরূপই হবে।

4927 views Answered

Next steps