নাভিতে ইনফেকশন?
আমার বয়স ২৪ বছর। ৪ দিন আগে আমি আমার নাভিতে নখ দিয়ে ময়লা বের করার জন্য খুঁচিয়ে ছিলাম, এর পর দিন দেখি আমার নাভি থেকে পুঁজ ও পানি বের হচ্ছে। আমি প্রথমে ব্যাপারটা সিরিয়াসলি নেই নাই, স্যাভলন দিয়ে পরিষ্কার করেছিলাম, ভেবেছি ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েক ঘন্টা পর দেখি আবার পুঁজ ও পানি বের হচ্ছে, দোকান থেকে জিসল কিনে এনে আবার পরিষ্কার করার কয়েক ঘন্টা পর একই অবস্থা। এরপর ফার্মেসীতে গিয়ে ফার্মেসীর ভাইকে দেখালাম , সে ড্রেসিং করে দিলো ও ( Flustar - 500) এন্টিবায়োটিক দিলো ৬ ঘন্টা পর পর খাওয়ার জন্য। ২ টা ট্যাবলেট খাওয়ার পরেও কোনো উন্নতি হচ্ছে না, আর গত রাত থেকে নাভিতে অনেক চুল্কানি হচ্ছে, নাভিতে ব্যাথা ও পুঁজ হচ্ছে। এখন কি করবো আমি???? নাভির একটা ছবি দিয়েছি। অগ্রিম ধন্যবাদ।
3049 views