2 Answers
১.আহমেদ শফী সাহেব ২.জুনায়েদ বাবুনগরী, ৩.জোবায়ের আনসারী, ৪.নুরুল ইসলাম ওলীপুরী ৫.সিরাজুল ইসলাম মিরপুরী ৬.মুফতি মিজানুর রহমান সাঈদ ৭.মুফতি রেজাইল করিম ৮.মুফতি ফয়জুল করিম
বাংলাদেশের অন্যতম ১০ জন শ্রেষ্ট আলেম, ১/ হাফেজ মাওলানা জহুরুল হক:- খতিব মাওলানা উবায়দুল হকের পিতা। বেগমবাজার মাদ্রাসা ও জকিগঞ্জ মাদ্রাসার শিক্ষক ছিলেন। উনাকে হবিগঞ্জ জেলার সংস্কার কর্মকান্ডের দিশারী বলা হয়। ২/ মাওলানা মুফতী আযীযুল হক:- জিরি মাদ্রাসার শিক্ষক। ঐতিহ্যবাহী পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান মুফতী ছিলেন। ৩/ মাওলানা শামসুল হক ফরীদপুরি:- সদর সাহেব হুযুর নামে বিখ্যাত। অদ্যাবদি বাংলাদেশে যত আলেম এসেছে উনি সন্দেহাতীত ভাবে সবার শ্রেষ্ট। উনাকে সদর সাহেব হুযুর বলা হয় কারন যখন ব্রাহ্মনবাড়িয়া মাদ্রাসায় ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, মুহামুদুল্লাহ হাফেজ্জি হুযুর, আব্দুল ওহহাব পীরজী হুযুরদের মত জগত বিখ্যাত আলেমরা সহকারী মেহাদ্দীস ছিলেন তখন শামসুল হক হুযুর ছিলেন সদরুল মোহাদ্দীস (প্রধান মোহাদ্দীস)। এখান থেকেই উনাকে সদর সাহেব হুযুর বলা হয়। উনি বাহ্মনবাড়িয়া মাদ্রাসার প্রধান পরিচালক ও ছিলেন। এছারাও সদর সাহেব হুযুর বাঘেরহাটের গজালিয়া মাদ্রাসা, বড় কাটারা মাদ্রাসা, গওহরডাঙ্গা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা ও ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি সারা দেশে অসংখ্য মক্তব প্রতিষ্ঠা করেছিলেন। ৪/ মাওলানা আমিনুল হক মাহমুদি:- মুহাদ্দীসঃ ক. জামিয়াতুল এমদাদিয়া কিশোরগঞ্জ খ. লালবাগ মাদ্রাসা। শায়খুল হাদীসঃ ক. ঢাকা দক্ষিন মাদ্রাসা, সিলেট। খ. মৌলভীবাজার মাদ্রাসা। গ. দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসা। প্রিন্সিপালঃ নান্দাইল মাদ্রাসা। ৫/ মাওলানা মুফতী নুরুল হক:- জিরি মাদ্রাসার প্রধান মুফতী ও মোহতামীম। ৬/ আল্লামা সিরাজুল হক শরীফ :- কাউয়ারচর মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল, ভোলা লাল মোহন সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল, ছোটমানিক কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ৭/ খতিব মাওলানা উবায়দুল হক:- উনার শিক্ষকতার উপর একটি বড় বই লেখা যাবে। সংক্ষেপে বর্ননা করছি। শিক্ষক:- বড়কাটারা মাদ্রাসা, দারুল উলুম করাচি মাদ্রাসা পাকিস্থান, শাহজাহানপুর মাদ্রাসা ভারত, ঢাকা আলিয়া মাদ্রাসার পর্যায়ক্রমে সহকারী শিক্ষক- লেকচারার- এসিস্ট্যান্ট প্রফেসর- এডিশনাল হেড মাওলানা- হেড মাওলানা। এছারাও তিনি ফরিদাবাদ মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, সিলেট কাসেমুল উলুম দরগাহ মাদ্রাসা, ইসলামপুর মাদ্রাসা ও ফয়জুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করেন। সভাপতিঃ জামেয়া এমদাদিয়া কিশোরগঞ্জ ও কাসেমুল উলুম কুমিল্লা মাদ্রাসা পরিচালনা পর্ষদ। সদস্যঃ হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা ও সিলেট দরগাহ মাদ্রাসা পরিচালনা পর্ষদ। ৮/ বীর মুক্তিযোদ্ধা মাওলানা এমদাদুল হক আড়াইহাজারী:- পাঁচানী মাদ্রাসার মুহতামীম। প্রতিষ্ঠাতাঃ তালিমুল কোরআন মাদ্রাসা ও ইসলামি মহিলা শিক্ষা একাডেমি। ৯/ আল্লামা আজিজুল হক সাহেব:- শায়খুল হাদীসঃ বড়কাটারা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, তাতীবাজার মাদ্রাসা, কামরাঙ্গীচর মাদ্রাসা। প্রতিষ্ঠাতাঃ মোহাম্মদপুর মাদ্রাসা। বুখারী শরীফের ক্লাস নিতেনঃ মালিবাগ মাদ্রাসা, দারুসসালাম মিরপুর মাদ্রাসা, দারুল উলুম মিরপুর ১৩ মাদ্রাসা, জামেউল উলুম মিরপুর ১৪ মাদ্রাসা, বনানী মাদ্রাসা, লালমাটিয়া মাদ্রাসা, দারুল উলুম সিরাজগঞ্জ মাদ্রাসা, দত্তপাড়া মাদ্রাসা নরসিন্দী, বৌয়াকুর মাদ্রাসা নরসিন্দী, সাভার ব্যাংক কলোনী মাদ্রাসা। ১০/ হাফেজ মাওলানা মুফতী ফজলুল হক আমিনী:- ইসলামের সিপাহসালার। উনার মৃত্যুর ক্ষতি বাংলাদেশী মুসলমানদের জন্য অপূরনীয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy