2 Answers

জাজিরাতুল আরব

বিশ্বের মানচিত্রে আরব একটি সুপরিচিত ভূখণ্ড। পাহাড়ি অঞ্চল, প্রাকৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তুলনায় অতি নগণ্য। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কােণে অবস্থিত আরব দেশটি চারদিক থেকে সাগর বেষ্টিত বলে ‘জাজিরা’ নামে পরিচিত। আরব ভূমিকে অর্থগত দিক থেকে জাজিরাতুল আরব নামে আখ্যা দেয়া হয়েছে। ‘জাজিরা’ শব্দের অর্থ দ্বীপ। দ্বীপ বলা হয় এমন অঞ্চলকে যার চারদিক পানি দ্বারা বেষ্টিত। আরব দেশের তিন দিকে সাগর রয়েছে। এদিক থেকে আরবকে দ্বীপ বলা যুক্তিবহির্ভূত। তবে একে উপদ্বীপ বলা যায়। জনবসতি হতে বিচ্ছিন্ন প্রায় ভূ-খণ্ডকেই আরবরা জাজিরা বলে। আরব ভুমি উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক থেকে সাগর দ্বারা বেষ্টিত এবং উত্তর দিকে সিরিয়ার মরুভুমির মাধ্যমে জনবিচ্ছিন্ন অবস্থানে বিরাজ করছে। সর্বোপরি আরবের চারদিক পৃথিবীর অন্যান্য ভূ-ভাগ থেকে বিচ্ছিন্ন অবস্থানে রয়েছে। এসব দিক বিচার করেই আরব অঞ্চল জাজিরাতুল আরব নামে পরিচিতি লাভ করে।

http://wahiralo.com/islamicnote/233/

3843 views Answered

তিন দিকে জল এবং এক দিকে স্থলবেষ্ঠিত বলে আরব দেশকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয় ।

3843 views Answered

Related Questions

Next steps