1 Answers
চুল লম্বা,কালো,ঘন ও দীর্ঘ, ফ্যাকাসে ভাব দুর করতে ডিমের ব্যবহার অপরিহার্য ভূমিকা পালন করে। তাই আপনি নিশ্চিন্তে আপনার চুলে ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন।
আসসুন চুলের যত্নে নানাভাবে ডিমের ব্যবহার জেনে নেই যেমন-
১. একটা বাটিতে ডিমের কুসুম ভালভাবে ফেটে নিন। আরেকটা বাটিতে ২ টেবিলচামচ টক দই ভালভাবে বেক করুন। এখন দইয়ের মধ্যে ডিমের কুসুমটা মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এটি চুলের গোড়ায় ভালভাবে ম্যাসাজ করে লাগান। ২ থেকে তিন ঘণ্টা পর চুলটা ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন এটি করলে চুল হয়ে হয়ে উঠবে মজবুত ও ঝলমলে।
২. একটা বাটিতে ভালভাবে পুরো ডিম ফেটে নিন। এরপর এতে ১ থেকে ২ চা চামচ মধু মেশান। এবার মিশ্রণটি চুলের গোড়ায় ভালভাবে ম্যাসাজ করে লাগান। ১ থেকে ২ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একদিন এটি করলে চুল পুষ্টি পাবে।
৩. ডিমের সাদা অংশ ভালভাবে ফেটে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। এটি চুল মজবুত করতে সাহায্য করবে।
৪. ডিমের সাদা অংশ ভালভাবে ফেটে তাতে নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের রুক্ষভাব দূর করবে।
৫. একটা ডিম ভালভাবে ফেটে তাতে একটা কলা চটকিয়ে ভালভাবে মেশান। এরপর এতে নারিকেল তেল নিন। এখন মিশ্রনটি চুলে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। তারপর ভালভাবে শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের গোড়া মজবুত করবে, চুলের বৃদ্ধি ঘটাবে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy