কোমরের পেছনের দিকে ব্যাথা করে?
1 Answers
কোমরের ব্যথার ধরন ও কারণ দেখে-বুঝে ব্যবস্থা নিতে হয়। সাধারণত তিন ধরনের চিকিৎসা - ১. মাংসপেশীর সমস্যার জন্য ফিজিক্যাল মেডিসিন, ২. হাঁড়ের সমস্যার জন্য অর্থোপেডিক্স, এবং ৩. স্নায়বিক সমস্যার জন্য নিউরোমেডিসিন। - এক ধরনের সমস্যার জন্য অন্য ধরনের চিকিৎসা করলে ব্যথাতো সারেই না বরং বড় ধরনের স্থায়ী ক্ষতি হয়ে যায়। - আমাদের দেশে কোমরে ব্যথার একটি বড় ধরন হচ্ছে এরগোনমিক্স সমস্যার জন্য বা স্থানীয়ভাবে আঘাতের ফলে সৃষ্ট মাংসপেশীর ব্যথা। এ ক্ষেত্রে ছোট আঘাত বা অল্প ব্যথার জন্য অবস্থা বুঝে ঠান্ডা-গরম সেক দেওয়া ও সম্পূর্ন বিশ্রাম খুবই ফলপ্রদ, প্রয়োজনে ফিজিওথেরাপিস্ট-এর সাহায্য নেওয়া যেতে পারে। আর বড় আঘাত বা খুব বেশী ব্যথার ফিজিক্যাল মেডিসিন-এর চিকিৎসকের পরামর্শ জরূরী। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy