ফোন slow সমস্যা?
4 Answers
আপনি কাষ্টম রম ব্যাবহার করে আপনার ফোনের গতি বাড়াতে পারেন, এবং রিষ্টোর দিলে ও ভাল কাজ পাওয়া যায়। তাছাড়া আপনি অপ্রয়োজনীয় অ্যাপস আনইন্সটল করুন। এতে ফোন ফাষ্ট হতে পারে।
এমন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়াতে পারবেন । এবার চলুন আমরা দেখি কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়াতে পারিঃ অনেকের মোবাইল প্রচুর পরিমানে আন্ড্রয়েড অ্যাপস ইন্সটল করতে দেখা যায় । কিন্তু অনেকেই আছেন এসব অ্যাপস অযথা ইন্সটল করে রেখেছেন । অর্থাৎ, অ্যাপস ব্যবহার না করলেও অ্যাপস ইন্সটল করে রাখেন । যদি আপনার আন্ড্রয়েড ফোন এ অপ্রয়োজনীয় অ্যাপস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন । যদি কখনো প্রয়োজন হয় পরে না হয় এসব অ্যাপস আবার ইন্সটল করে নিবেন । কেননা, অতিরিক্ত অ্যাপস আপনার আন্ড্রয়েড ফোনের গতি কমিয়ে দিবে । অনেকের অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ অপ্রয়োজনীয় ফাইল দিয়ে পূর্ণ করা থাকে, যা অ্যান্ড্রয়েড ফোনের গতি কমাতে সাহায্য করে । এক্ষেত্রে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিলেট করে দিন । এতে, একদিকে যেমন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গতি বাড়বে অন্যদিকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ খালি হবে । মোবাইল ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য মেমোরি কার্ড ব্যবহার করি । তবে, মেমোরি কার্ড ব্যবহার করা সময় মেমোরি কার্ডটি মানসম্মত কি না তা যাচাই করে দেখি না । নিম্নমানের মেমোরি ব্যবহার করার ফলে একদিকে যেমন অ্যান্ড্রয়েড ফোনের গতি কমে যায় অপরদিকে মেমোরি কার্ড ডেটা ট্র্যান্সফারের গতি কম থাকে । এক্ষেত্রে, আপনার প্রয়োজনীয় ফাইল কম্পিউটার এ ব্যাকআপ রেখে মেমোরি কার্ড ফরম্যাট করে আবার ব্যবহার করে দেখতে পারেন । অ্যান্ড্রয়েড ফোনের গতি ভাল রাখতে, আপনার উচিত হবে মান সম্মত মেমোরি কার্ড ব্যবহার করা । অ্যান্ড্রয়েড প্রচুর ওইজেট রয়েছে । সাধারণত এসব ওইজেট অ্যান্ড্রয়েড ডিভাইসের সৌন্দর্য বৃদ্ধি করে । এছাড়া নান কাজে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীগন এসব ওইজেট ব্যবহার করেন । অনেকের মোবাইল প্রচুর পরিমানে ওইজেট ব্যবহার করতে দেখা যায় । কিন্তু অনেকেই জানেন না যে অতিরিক্ত ওইজেট আপনার ডিভাইস এর গতি কমিয়ে দিতে পারে । তাই, আপনার আন্ড্রয়েড ফোন এ অপ্রয়োজনীয় ওইজেট থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন । আর যথাসম্ভব কম ওইজেট ব্যবহার করুন । এতে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি বেড়ে যাবে । আন্ড্রয়েড অ্যাপস ব্যবহার করার ফলে অ্যাপস এর ক্যাশ আপনার আন্ড্রয়েড ডিভাইস স্লো করে দিতে পারে । তাই, অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস এর ক্যাশ মুছে ফেলতে পারেন । এসব ক্যাশ মুছে ফেলার জন্য আপনি চাইলে অ্যাপস ব্যবহার করতে পারেন । এতে, আপনার ফোনের গতি কিছুটা বাড়বে । যদি আপনার অ্যান্ড্রয়েড অবস্থা অতিরিক্ত খারাপ হয়ে থাকে, তাহলে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করে নিতে পারেন । ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে অবশ্যই আপনার আন্ড্রয়েড এর সমস্ত ডাটা এর ব্যাকআপ নিয়ে রাখবেন । কেননা, ফ্যাক্টরি ডাটা রিসেট করলে ফোনের সমস্ত ডাটা মুছে যায় । এরপর, আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি সবকিছু নতুন ভাবে সেট-আপ করুন ।
আপনার রেম এর জায়গা আর্ধেক খালি রাখুন, আপনার মোবাইল যদি 32GB মেমোরি সাপোর্ট হয় তাহলে 16GB মেমোরি ব্যাবহার করুন । অনেক সময় মোবাইল এ ভাইরাস এর কারনে মোবাইল স্লো হতে পারে তা এনটি ভাইরাস ব্যাবহার করতে পারেন।
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের দক্ষতা বাড়াতে 'অটো মেমোরি ম্যানেজার' কার্যকর একটি অ্যাপ্লিকেশন। অ্যানড্রয়েড১.৫ ও পরবর্তী সব সংস্করণে অ্যাপটি ব্যবহার করা যাবে। টাস্ক ম্যানেজার ছাড়াই অ্যাপটি ব্যবহার করে কয়েক ধাপে স্মার্টফোনের গতি বাড়ানো যাবে। সেটিংস থেকে Apps এবং সেখান থেকে Running Survice-এ গিয়ে দেখা যাবে ফোনের অ্যাপগুলো বা কী পরিমাণ র্যাম ব্যবহার করছে। স্মার্টফোনে অনেক অ্যাপ আছে যেগুলো স্ক্রিনে দেখা না গেলেও অন্তরালে কাজ করতে থাকে। এতে ফোনের চার্জ কমে যায়। কিছু অ্যাপ আবার ইন্টারনেটের গতি বা অন্যান্য কারণে নিষ্ক্রিয় হয়ে যায়। 'অটো মেমোরি ম্যানেজার' দিয়ে এই অ্যাপগুলোর অবস্থা শনাক্ত করা যাবে। ফোনের মেমোরি কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে জায়গা খালি করে নেবে অ্যাপটি। কোনো অ্যাপ ব্যবহারে সমস্যাহলে তার নির্মাতাকে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল পাঠিয়ে দেবে 'অটো মেমোরি ম্যানেজার'। ১.২ মেগাবাইটের অ্যাপটি http://goo.gl/yV1Gz থেকে ডাউনলোড করা যাবে।