টেলিভিশনে বিজ্ঞাপন করতেচাই?

সাধারন মানুষ বিজ্ঞাপন করার সুযোগ পায় কি? আর যদি পাওয়া যায় তাহলে প্রথমে  কী কী করতে হয়?
2443 views

1 Answers

যে কেউ বিজ্ঞাপন করার সুযোগ পেতে পারে! তবে প্রথমত আপনার ব্যক্তিগত কিছু যোগ্যতা দরকার। যেমন অভিনয়ের দক্ষতা থাকতে হবে। বিষয়টা কিভাবে কাজ করে, অর্থাৎ camera-র সামনে অভিনয় সম্পর্কে ধারণা থাকতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে তা বলছি না, তবে অভিজ্ঞতা থাকলে আরো ভালো! আপনি online audition হলে তাতে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু আপনি যদি বাংলাদেশে বাস করেন, এখানে online audition নেওয়া হয় না বললেই চলে। তাহলে আপনার ad agency-তে যাঁরা কাজ করেন, বিশেষ করে casting-এর দায়িত্বে থাকেন, তাঁদের সাথে কথা বলে দেখতে হবে। আপনার portfolio থাকলে ভালো হয়। তবে খুব সম্ভবত সবচেয়ে সুবিধাজনক হলো director-দের সাথে কথা বলে দেখা। বাংলাদেশে দেখা যায় প্রায়ই cast করার জন্য আলাদা crew থাকে না। Director-রা বা  producer-রা অভিনেতা বাছাই করেন। তো আপনার director-দের সাথে যোগাযোগ করে audition-এর আবেদন করতে হবে। ভালো হয় যদি ব্যক্তিগতভাবে, অর্থাৎ সরাসরি কথা বলেন। তবে এটা অনেকটা আপনার ব্যক্তিত্ব ও ভাগ্যের ওপরও নির্ভর করে। তাই মনোবল হারাবেন না।

2443 views Answered

Next steps