1 Answers
বিসমিল্লাহির রহমানির রহীম , HSC 2017 বিদায়ী শিক্ষার্থীদের জন্য কোচিং কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত কোচিংয়ের সম্মানিত পরিচালক এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও আমার সামনে উপবিষ্ট সকল ছাত্রছাত্রীদের কে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। অত্যান্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা এই কোচিংয়ে পড়েছি এবং এই কোচিংয়ের প্রতিটি শিক্ষকবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যান্ত দক্ষতার সাথে পড়িয়েছেন তা আমরা কখনোই ভুলবো না। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অত্র কোচিং থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। এছাড়া এখানে আপনাদের অনেক শাসন-বাড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিলো। তাই আমাদের কোনো আচরণের যদি কোনো শিক্ষক কষ্ট পেয়ে থাকেন বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। সকল ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, এই কোচিংয়ের সকল শিক্ষকবৃন্দের দীর্ঘায়ু কামনা ও সকল ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। - আসসালামু আলাইকুম
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy