ওয়েব ডিজাইনের উপর কি কি কাজ পাওয়া যায়?
1 Answers
ওয়েব ডিজাইন বলতে বুঝায় আসলে অনেকগুলো স্কীল ও সেটিংস এর সমষ্টি যাতে অন্তর্ভুক্ত রয়েছে গ্রাফিক ডিজাইন, ইন্টারফেস ডিজাইন, অথরিং, ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেসন ইত্যাদি। তাই ওয়েব ডিজাইন শিখতে অনেক কিছু সম্পর্কেই ধারণা রাখতে হয়। যদিও স্পেসালাইজেসন আসে শুধু ওয়েব ডিজাইনার নামেই। ওয়েব ডিজাইন কে ওয়েবসাইট বানাবার কলা বা শিল্প বলেও অভিহিত করা হয়। কারন আপনার ওয়েবসাইট ডিজাইন নির্ধারণ করবে ভিজিটর ও ট্রাফিক, ডিজাইন আকর্ষণীয় হলে ট্রাফিক বাড়বে না হয় কমবে। বর্তমানে সাইবার স্পেসে শত শত মিলিয়ন ওয়েবসাইট রয়েছে যার সংখ্যা প্রতি মাসে আরো বাড়ছে। একজন ওয়েব ডিজাইনারের উপর দায়িত্ব থাকে পুরো ওয়েবসাইটের লে-অাউট, কালার স্কীম প্রভৃতির। ওয়েবসাইটটি শুধু দৃষ্টিনন্দন হলেই হবে না তা যেন ইউজার ফ্রেন্ডলি হয় সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে। ভিজিটররা আসলেই যেন খুব সহজে নেভিগেট করতে পারে। ওয়েবসাইট ডিজাইনারকে ওয়েবসাইট র্যাঙ্কিং এর বিষয়টাও মাথায় রাখতে হয় । এমনকি সাইটের কোথায় অ্যাড বসানো যাবে তাও একজন ওয়েব ডিজাইনার সবচেয়ে ভালো বলতে পারবে।একজন ওয়েব ডিজাইনারকে ওয়েব ডিজাইনের কিছু নির্দিষ্ট ফ্যাক্টর জানতে হয় যার মধ্যে রয়েছে- স্ক্রীন রেজ্যুলিউসন ইমেজ কম্প্রেসন ইউজেবিলিটি অ্যাক্সেসিবিলিটি ওয়েবসাইট আর্কিটেকচার
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy