1 Answers

লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট এর আওতায় সরকারীভাবে ৫০ দিনে ২০০ ঘন্টা ফ্রিল্যান্সিং বিষয়ক ট্রেনিং সরকারীভাবে করানো হবে। এ মাসের শুরু থেকে দেশের ৬৪ টি জেলায় সম্পূর্ন ফ্রি এই ট্রেনিং প্রদান করা হবে। আপনিও আজ থেকে ফ্রি রেঃজি শুরু করতে পারেন। নূন্যতম এইচ এস সি পাশ যে কোন স্টুডেন্ট ট্রেনিং নিতে পারবেন। কোর্স সমূহঃ ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মাকেটিং প্রতিটি কোর্স দুইভাগে ভাগে করা হবে প্রথম ১০০ ঘন্টা বেসিক, এর পরের ১০০ ঘন্টা এডভান্স লেভেলের এবং ২৫ ঘন্টা সফটস্কিল কোর্স (কিভাবে ফ্রিল্যান্সিং করবেন)। কিভাবে আবেদন করবেন ?? এই লিংকে একটি ফরম পাবেন, এখানে রেঃজি করুন: http://ledp.ictd.gov.bd ফরমটি পুরন করলে কিছু প্রশ্ন আসবে প্রশ্ন গুলো সঠিক ভাবে উত্তর দিতে পারলে প্রথম ধাপ শেষ হবে। আপনি যে জেলা থেকে পূরন করেছেন সেই জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ১০ দিনের মধ্যে ইন্টারভিউ এর জন্য ডাকবেন। ইন্টারভিউবোর্ড-এ পাস করলে আপনি এ কোর্সটি করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। যারা ভয় পাচ্ছেন যে কোন ধরনের প্রশ্ন করা হবে বা কি রকম প্রশ্ন করতে পারে তাদের উদ্দেশে বলতে চাই, নূন্যতম কম্পিউটার জ্ঞান এবং সামান্য ইংরেজী দক্ষতা থাকলেই আপনি কোর্সটি করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

2700 views

Related Questions