1 Answers
ব্র্যান্ড ও আকারের ওপর নির্ভর করে জুসারের দরদামে পার্থক্য দেখা যায়। বিভিন্ন ব্র্যান্ডের জুসারের দাম পড়বে দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া নন-ব্র্যান্ডের জুসার পেয়ে যাবেন এক হাজার ৬০০ থেকে চার হাজার টাকার মধ্যে৷ ব্র্যান্ডের ব্লেন্ডারের দাম এক হাজার ৫০০ থেকে নয় হাজার টাকা৷ নন–ব্র্যান্ডের ব্লেন্ডারের দাম শুরু হয় সাড়ে ৯০০ টাকা থেকে৷ পাবেন যেখানে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড, সিঙ্গার, ফিলিপস, ওয়ালটন, মিনিস্টারের বিভিন্ন শো রুমে পাবেন। এ ছাড়া নোভা, মিয়াকো, উসান, নোয়া ইত্যাদি ব্র্যান্ডের জুসার কিনতে পারেন। চীনা ও জাপানি বিভিন্ন নন- ব্র্যান্ডের জুসার ব্লেন্ডারও পাওয়া যায়।
6182 views
Answered