বাংলাদেশ সেনাবাহিনী?
1 Answers
আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার (সেকেন্ড লেফটেন্যান্ট) পদে নিয়োগের আবেদন করতে পারেন । এই পদে আবেদনের যোগ্যতাসমূহঃ – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ¯স্নাতক সম্মান ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। – স্নাতক বা স্নাতক সম্মান পর্যায়ে সিজিপিএ ৪ স্কেলে কমপক্ষে ২.৫ এবং এসএসসি ও এইচএসসি পর্যায়ে কমপক্ষে জিপিএ ৪ পেতে হবে। – প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি এবং অবিবাহিত হওয়া বাধ্যতামূলক। আগামী ৩০ জুন তাদের বয়সসীমা অবশ্যই ১৯ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। শারীরিক যোগ্যতা: – পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুক স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। – নারীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।