জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সমস্যা?
আমি বছরখানেক আগে ভোটার হওয়ার জন্য নিজ এলাকায় ছবি তুলি এবং একটি ছোট্ট নাম্বার সংবলিত(সম্ভবত সিরিয়াল নাম্বার) কাগজ দেওয়া হয়,কিন্তু আমি তা হারিয়ে ফেলি!এখনও আহডি কার্ড দেওয়া শুরু হয়নি,আমার প্রশ্ন হলো ওই কাগজটি ছাড়া আমি কিভাবে আইডি কার্ড সংগ্রহ করবো,আর যদি না পারি পরবর্তী করণীয় কি?
3199 views
1 Answers
ঐ কাগজ বা স্লিপ ছাড়া আপনি এন আই ডি কার্ড সংগ্রহ করতে পারবেন । এর জন্য যা করতে হবে ---
আপনার যিনি তথ্য নিয়ে ছবি তোলার জন্য স্লিপ দিয়েছিলেন , তার কাছে এর কপি আছে । তারকাছ থেকে স্লিপ নাম্বার বা স্লিপ টি ফটোকপি করে নিতে পারেন ।
অথবা আপনার বয়স গত ইউপি নির্বাচনের পুর্বে ১৮ হয়ে থাকলে , আপনার এলাকার ইউপি সদস্য এর নিকট ভোটার লিস্ট আছে সেখান থেকে এন আই ডি নাম্বার নিয়ে এন আই ডি কার্ড সংগ্রহ করতে পারবেন ।
অথবা আপনার থানা/উপজেলার নির্বাচন অফিস থেকে জন্ম সনদ ইত্যাদি দিয়ে এন আই ডি কার্ড এর তথ্য নিয়ে এন আই ডি কার্ড সংগ্রহ করতে পারবেন ।
3199 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy