1 Answers

আপনি যে ডকুমেন্ট সাবমিট করেছেন সেগুলো গ্রহণযোগ্য হলেই আপনার একাউন্ট ফেরত পাবেন, না হলেও পুনরায় সঠিক তথ্য প্রদান করার সুযোগ রয়েছে। রিভিউ রেজাল্ট ডকুমেন্ট সাবমিট করার সময় প্রদানকৃত ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।


যদি আপনার ডকুমেন্ট গ্রহণযোগ্য না হয় তাহলে একই নিয়মে পুনরায় আবেদন করুন। তবে অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন-

  1. প্রদানকৃত NID বা স্কুল/কলেজ আইডি কার্ডের ফটো কিংবা স্ক্যানকপিতে আপনার নাম, জন্মতারিখ ও ফটো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে,
  2. আইডি কার্ডে উল্লিখিত নাম, জন্মতারিখ অবশ্যই ফেসবুকে দেয়া নাম ও জন্মতারিখের অনুরুপ হতে হবে,
  3. আইডি কার্ডের ফটো এবং ফেসবুকে আপনার দেয়া ফটো দেখে যাতে বোঝা যায় যে দু'জন একই ব্যক্তি সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ বিষয়গুলি ঠিকঠাক মিলে গেলে নিশ্চিতভাবে আপনার একাউন্ট ফেরত পাবেন।
3818 views

Related Questions