চার দেওয়ালের আয়তন কত?
একটি ঘরের মেঝের দৈঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার ঘরটির উচ্চাতা ৩ মিটার এবং এর দেওয়াল গুলো ১৫ সে.মি. পুরু হলে, চার দেওয়ালের আয়তন কত? * দয়া করে ব্যাখা সহ আলোচনা করেন।
7753 views
2 Answers
সমাধান :
দৈর্ঘ্য বরাবর একটি দেওয়ালের আয়তন
= দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (4×0.15×3) ঘনমিটার (পুরুত্ব হচ্ছে প্রস্থ )
=1.8 ঘনমিটার
অতএব ,
দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের আয়তন
= (1.8×2) ঘনমিটার =
3.6 ঘনমিটার ।
এখন, প্রস্থ বরাবর দেওয়ালের আয়তন নির্ণয়ে
একটি দিক লক্ষ্য করতে হবে । তা হল , দৈর্ঘ্য বরাবর
পুরো দেওয়াল ধরা হয়েছে ।
তাই প্রস্থ বরাবর দেওয়ালের দৈর্ঘ্য 0.15 + 0.15
=0. 30 মিটার কম হবে ।
অর্থাত্ দৈর্ঘ্য হবে 3.5-0.3= 3.2 মিটার ।
প্রস্থ বরাবর একটি দেওয়ালের আয়তন
= দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
=(3.2×0.15×3) ঘনমিটার
=1.44 ঘনমিটার ।
অতএব , প্রস্থ বরাবর দুটি দেওয়ালের আয়তন
= (1.44×2) ঘনমিটার
= 2.88 ঘনমিটার।
অতএব , চার দেওয়ালের মোট আয়তন
= (3.6+2.88) ঘনমিটার =6.48 ঘনমিটার ।
7753 views
Answered
ঘরের মেঝের আয়াতন=(৪×৩.৫×৩)=৪২ঘন মিটার ঘরের পুরত্ব =১৫সেমি =(১৫÷১০০)মিটার=০.১৫মিটার পুরত্ব সহ ঘরের দৈর্ঘ্য ৪+(০.১৫×২)=৪+০.৩ =৪.৩ মিটার পুরত্ব সহ ঘরের প্রস্থ ৩.৫+(০.১৫×২)=৩.৫+০.৩ =৩.৮মিটার সুতরাং পুরত্ব সহ ঘরের আয়তন (৪.৩×৩.৮×৩)ঘনমিটার =৪৯.০২মিটার সুতরাং দেয়ালের আয়তন (৪৯.০২-৪২)ঘনমিটার ৭.০২ঘনমিটার
7753 views
Answered