1 Answers

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, এক মাসে দেশে মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যা কমলেও রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের গ্রাহক সংখ্যা কিছুটা বেড়েছে।  


বিটিআরসি বলছে, চলতি বছরের জানুয়ারির শেষ নাগাদ বাংলাদেশে মোট মোবাইল গ্রাহক সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৫৬ হাজার; আগের বছরের ডিসেম্বরে যে সংখ্যা ছিল ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার।


২০১৫ সালের ডিসেম্বরে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার; এ বছরের জানুয়ারির শেষে যে সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৬২ লাখ ৪ হাজারে। 


একই সময়ে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লাখ ৬৮ হাজারে। 


রবির গ্রাহক সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ১৭ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ৯৫ হাজারে। এ প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হতে যাওয়া এয়ারটেলের গ্রাহক সংখ্যা এক কোটি ৭ লাখ ১০ হাজার থেকে কমে এসেছে ১ কোটি ৫ লাখ ১০ হাজারে। 


দেশের একমাত্র সিডিএমএ অপারেটর সিটিসেলের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৭ হাজার ৮৬৭তে।


তবে একই সময়ে ৪১ লাখ ৪৩ হাজার থেকে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ লাখ ১১ হাজারে

3076 views Answered

Related Questions

Next steps