নাকের সাইনোসাইটিস সমস্যা কি চিরতরের জন্য সমাধান করা সম্ভব?
আমার বাম সাইডের নাকে সাইনোসাইটিস সমস্যার জন্য ডাক্তারের কথায় এক বছর আগে অপারেশন করেছি।
এর পর কয়েক মাস অনেক ওষুধপাতি খেয়েছি।
এখন আবার শীত পরার সাথে সাথে ডান সাইডের নাকে আবার সমস্যা দেখা দিয়েছে। ডান সাইড দিয়ে নিঃশ্বাস করতে সমস্যা হয় মাঝে মাঝে।
এখন আবার চিন্তা করতেছি অই ডক্টরের কাছে যাব আবার।
আমার প্রশ্ন হল,
এটা ওষুধ খেয়ে চির তরের জন্য দূর করা সম্ভব?
কেউ কপি পেষ্ট করা কোন উত্তর না দিয়ে বিস্তারিত বুঝিয়ে কিছু লিখলে ভাল হয়।
1 Answers
হ্যাঁ, সম্ভব। আমার 2 নাকেই পলিপ ছিল। আমি অপারেশন ছাড়া ইনজেকসনের মাধ্যমে এটা বের করেছি। খরচ পড়েছে ডাক্তারের ফি 5500টাকা+ ওষুধ খরচ 1500 টাকা মতো ।এই পদ্ধতিতে সম্পূর্ন ভাল করতে মাত্র 7দিন সময় লাগে।প্রতিটা নাকে 4 দিন করে। তবে একসাথে 2 নাকে ইনজেকশান করতে শুরু করলে 4দিনে 2 টা নাকের চিকিৎসা শেষ হয়ে যায়। ইনজেকসানের মাধ্যমে পলিপের কোষগুলোকে ধংশ করে ফেলা হয়। 4 দিন ইনজেকশান করার পর পলিপটা শুকিয়ে কালো রং ধারন করে এবং তারপর চিমটা দিয়ে টেনে বের করা হয়। কোষগুলো মারা যাওয়ার ফলে ব্যাথা তেমন বুঝা যায় না।আর ইনজেকশনের সময়ও কোনো ব্যাথা করেনা। তবে সাবধান থাকবে। ইনজেকশনের মাধ্যমে 2 রকম চিকিৎসা করা হয়। একটা আমি যেটা করেছি, এটাতে পলিপ/সাইনোসাইটিস সম্পূর্ণ ঠিক হয়ে যায়। এরা গ্যারান্টি সহকারে চিকিৎসা করে। আবার যারা গ্যারান্টি সহকারে চিকিৎসা করেনা, তাদেরটা সাইনোসাইটিস কমানোর চিকিৎসা।এখানে 3000টাকা মতো খরচ হয় কিন্তু আবার কিছুদিনের ভিতরে পলিপ বেড়ে যায়। আর ইনজেকশন করার সময় অনেক ব্যাথা হয়। আশা করি আপনি আমার উত্তরটা পড়ে অনেক উপকৃত হবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy