কাবিনের টাকার ঝামেলা?
প্রথমে বলে রাখি আমার বাবা মা কেউই নেই,আমি একটি মেয়েকে ভালবেসে বিয়ে করি,বিয়ের দুই তিন মাস থেকে শুরু হয় অশান্তি,বছর পার হওয়ার পর জন্ম হয় আমার কন্যা সন্তানের,কিছু দিন আমার কাছে থাকার পর আমার স্ত্রী তাদের বাড়ীতে ঘর জামায় থাকার জন্য প্রস্তাব দেয়,কিন্তু তাতে আমি রাজি না,এক সময় স্ত্রী তাদের বাড়ীতে চলে যায়,তাদের বাড়ীতে অনেক দিন থেকে যায়,আমি যখন আনতে যাই তখন ওর পাড়াতো ভাইরা আমাকে প্রচুর মারধর করে,এবং আমাকে হুমকি দেয় যে আমি যদি ওদের বাড়ীতে ঘর জামায় না থাকি তাহলে ওরা যৌতূক ও নারী নির্যাতন মামলা করবে,তখন আমি রাগ করে আমার এক মামাকে সাথে নিয়ে কোর্টে থেকে এভিড এভিড করে তালাক নামা পাঠিয়ে দি,তার পর ওদের ইউনিয়ন পরিষদে বৈঠক হয়,সেখানে আমার কাছে কাবিনের টাকা দাবি করে চার লাখ টাকা,কাবিন ছিলোও চার লাখ টাকা,আমি ৫০হাজার টাকা দিব বলি,কিন্তু স্ত্রী রাজি হয়নি,আমি স্ত্রীকে বলি তুমি আমার নামে মামলা করে দাও,আমি তোমাকে কোর্টের মাধ্যমে প্রতি মাসে মাসে টাকা দিয়ে তোমার পাওনা সব কাবিনের সব টাকা দিয়ে দিব,তাতেও রাজি হয়নি,এখন প্রায় আড়ায় বছর এই ঝামেলায় আছি,এখন আমার কাছে এত টাকাও নেই দেওয়ার মত,আবার অন্য মেয়ে ঠিক করেচ্ছি বিয়ে করার জন্য,কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে নতুন যাকে বিয়ে করবো তার কাবিন রেজেষ্টিনিয়ে,কাজী সাহেব বলচ্ছেন,আগের জনের কাবিন ভালো মিটমাঠ না হলে নতুন জনের কাবিন রেজেষ্টি করতে পারবো না! সবতো শুনলেন পারলে আইনি ভাবে কোনো আইডিয়া দিন যাতে নতুন করে ইজ্জত সম্মানের সাথে বাচ্চতে পারি।
1 Answers
আপনি ভাল একজন উচ্চপদস্থ উকিলের সরনাপন্ন হয়ে তারকাছে বিষয়টি উপস্থাপন করুন। এতে আপনি যদি চান যে তাকে তালাক দিবেন সেক্ষেত্রে উকিল আপনাকে সাহায্য করতে পারবেন। এতে করে আপনার স্ত্রী কিছুই করতে পারবে না। এই ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত আপনি পরবর্তী বিবাহে আবদ্ধ হবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy