ক্রেডিট কার্ড আর ডেভিট কার্ড কি একি জিনিস না আলাদা,,,,,আলাদা হলে দুইটার পার্থক্য বিস্তারিত বলবেন?
1 Answers
দুটো একই জিনিস না, আলাদা।
ডেবিট কার্ডঃ প্রথমে টাকা জমা করবেন। আপনার এ্যাকাউন্টে বা কার্ডে যত টাকা থাকবে তার বেশি ব্যবহার বা খরচ করতে পারবেন না বা তুলতে পারবেন না।
ক্রেডিট কার্ডঃ একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ব্যবহার বা খরচ করতে পারবেন বা তুলতে পারবেন। নির্দিষ্ট সময় পর টাকা পরিশোধ করতে হবে। বিদ্যুৎ বিলের মত ধরে নিতে পারেন,
তারপর যেমন,
ডেবিট কার্ড ব্যবহার করলে আপনি টাকা খরচ করেন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেই আর ক্রেডিট কার্ড ব্যবহার করলে সেটি আপনার ঋণ হিসেবে পাবেন ফলে পরবর্তীতে আপনাকে ঋণ শোধ করতে হবে । ক্রেডিট কার্ডের সুবিধা হলো কারো কাছ থেকে টাকা ধার চাওয়া লাগবেনা, ওটা থেকেই ধার নিতে পারবেন। এর ফলে আপনাকে ধারের সুদ ব্যাংককে প্রদান করতে হবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy