ডিস এন্টেনা আর্শিবাদ, অভিশাপ নয় এ সম্পর্কে বলবেন?
2 Answers
Modern technology এর প্রতিটি আবিষ্কৃিত জিনিসে ই খারাপ এবং ভালো এই দুটি বিষয় ওতপ্রোত ভাবে জড়িত। technology এর ব্যবহারের উপরই নির্ভর করে এর ভালো - খারাপ দিক। একই ভাবে ডিস এন্টেনাকে যদি আমরা খারাপ ভাবে ব্যবহার না করে অর্থাৎ অশ্লিল কোন কিছু দেখা এবং ছড়িয়ে দেওয়ার মন মানসিকতা থেকে আমাদের মস্তিষ্ককে দূরে সরিয়ে রেখে এটাকে ব্যবহার করতে পারি তাহলে এটা আমাদের জন্য অভিসাপ নয় বরং অার্শিবাদ হয়ে দাড়াবে।
উপস্থিত মাননীয় প্রধান অতিথি,বিশেষ অতিথি,আমার শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সহপাঠী,শ্রদ্ধেয় বড় ভাইবেন,স্নেহের ছোট ভাইবোন এবং অন্যান্য সকলকে আমার এবং আমার দলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । . . . আমাদের আজকের বিতর্কের বিষয় নিধারণ করা হয়েছে ডিশ এন্টেনা আশীর্বাদ,অভিশাপ নয় ।এরকম একটি গঠনমূলক ও সমোয়পযোগী বিষয়ে বিতর্ক আয়োজন করার জন্য প্রথমেই আমি আয়োজকদের জানাচ্ছি ধন্যবাদ । . . . প্রাসঙ্গিক কারনে আমি এবং আমার দল পক্ষে অবস্থান করছি ।আমি এবং আমার দল আজ উপযুক্ত যুক্তি,মূল্যবান তত্ত্ব এবং বিশ্লেষণের মাধ্যভে দেখিয়ে যাব যে ডিশ এন্টেনা অভিশাপ নয় বরং আশীর্বাদ । . . . ডিশ এন্টেনার পরিধি আজ সারা দুনিয়া জুড়ে ।এটি একদিকে যেমন চমকপ্রদ বিনোদন অপরদিকে সারা দুনিয়ার সব মূল্যবান তথ্য ও সংবাদ প্রচার করে মানুষকে তার দিকে আসক্ত করছে ।(এ অংশে ডিশ এন্টেনার ব্যবহার ও উপকারীতা তুলে ধরবেন ) . . . . এখন প্রশ্ন হতে পারে এর যে খারাপ দিকগুলো আছে সেগুলোও কি আশীর্বাদ ? . . . . প্রতিটি বিষয়ের ভালো ও মন্দ দুটি দিকই আছে ।তেমনি এ প্রসঙ্গ এর ব্যতিক্রম নয় ।কিছু কিছু ডিশ চ্যানেল তাদের জনপ্রিয়তা অর্জনের জন্য কিছু খারাপ পথ বেছে নেয় ।তারা কিছু অনৈতিক খারাপ অনুষ্ঠান প্রচার করে যা কিশোর এবং যুবক দের অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে ।কিন্তু এ দিকটি দর্শক চাইলে দূর করতে পারে এবং জাতিকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারে ।তাই একটু সচেতনতা এবং সাবধানতাই পারে এই খারাপ দিকটি বর্জন করে ভালো দিকটি গ্রহণ করতে । . . . তাই এটা অবশ্যই বলতে হয় ডিশ এন্টেনা কোনো অভিশাপ নয় বরং আশীর্বাদ । . . . অবশেষে এক বুক আশা নিয়ে এটাই বলতে চাই আসুন এই গুরুত্বপূর্ণ মাধ্যমকে সকলে সাদরে গ্রহণ করি এবং এর উপকারীতাকে কাজে লাগাই ।আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy