রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া?
1 Answers
রিলিজ স্লিপ হচ্ছে বিশেষ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটি মাধ্যম। . রিলিজ স্লিপের কাজ-– যে সব শিক্ষার্থী (ক) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান (বিষয়) পায়নি, (খ) ভর্তি বাতিল করেছে, (গ) মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হয়নি, সে সব শিক্ষার্থী রিলিজ স্লিপের মাধ্যমে ৫টি কলেজে আবেদন করে তার মধ্যে ১টি কলেজে ভর্তির সুযোগ পাবে। সরকারি-বেসরকারি মোট ৫টা কলেজ চয়েস দেওয়া যাবে। শুধুমাত্র অনলাইনে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করা যাবে। এটি কলেজ থেকে দেয়া হয় না। রিলিজ স্লিপ সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের ওয়েবসাইট বা লিংক দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে অথবা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করা যাবে। শিক্ষার্থী নিজের পছন্দের যে কোন এলাকার যে কোন কলেজে অর্থাৎ সমগ্র বাংলাদেশে আবেদন করতে পারবে। শিক্ষার্থীর রোল নম্বর ও পিন নম্বর দিয়ে আবেদন করা যাবে। অনলাইনে রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কলেজের পাশে কয়টা করে সিট খালি আছে, তা দেখাবে। . জেনে রাখা দরকার--- জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা কম। উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন খালী থাকে। তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে। আবেদন শেষ হওয়ার ৫-৭ দিন পর ফলাফল প্রকাশিত হবে এবং আগের মতো মোবাইল থেকে এসএমএস দিয়ে ফলাফল জানা যাবে। রিলিজ স্লিপের মাধ্যমে যে সাবজেক্ট পাওয়া যাবে সে সাবজেক্টেই পড়তে হবে। চেঞ্জ বা মাইগ্রেসন করা যাবে না। . ১ম রিলিজ স্লিপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় রিলিজ স্লিপ ছাড়া হয়। তাই ১ম রিলিজ স্লিপে সুযোগ না পেলে আবার ২য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ আছে। ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া ১ম রিলিজ স্লিপের মতই। যারা ১ম রিলিজ স্লিপে সুযোগ পেয়েও ভর্তি হবে না তারা ২য় রিলিজ স্লিপের আবেদনের সুযোগ পাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy