যারা ইংরেজিতে পারদর্শি একটু দেখুন?
মোটকথা কিভাবে ইংরেজি রিডিংটা ক্লিয়ার করতে পারব দয়া করে বিস্তারিত বলুন? ।
2 Answers
আপনাকে প্রথমে প্রত্যেকটা ইংরেজী শব্দের অর্থ জানতে হবে।প্রয়োজনে আপনি ডিকশনারী ব্যবহার করতে পারেন।আপনি যদি প্রত্যেকটি শব্দের অর্থ জানেন তাহলে নিজে নিজেই বাক্য তৈরী করতে পারবেন এবং প্রত্যেক ইংরেজি শব্দের অর্থ বলতে পারবেন বা বুঝতে পারবেন।যদি এগুলো ভালভাবে আয়ত্ত করতে পারেন তখন ইংরেজি রিডিং এ ভাল করবেন।
ইংরেজি পড়ে পড়ে ধীরে ধীরে বুঝতে পারাই হচেছ সঠিক ধরনের রিডিং। একটি সময় আসবে যখন তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন, আপনার রিজনিং ও আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার তখন বেড়ে যাবে। আর বাংলা দিয়ে তাড়াতাড়ি শিখতে চাইলে সেই ব্যাপারটি ঘটবে না। আপনি শব্দের প্রয়োগ জানবেন এভাবে পড়লে, আর এভাবে জানলে তা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন এবং নিজে শব্দগুলো ব্যবহার করতে পারবেন। সমাজে প্রচলিত ভুল ধারণাগুলোকে কি আমরা সব সময়ই ধরে রাখবো? বরং সবাইকে বুঝাতে হবে যে, ভাষা শিক্ষার ক্লাস আলাদা, ভাষা শেখানেরা ধরন আলাদা। বাংলাদেশের প্রথমদিকে কিংবা পাকিস্তান আমলে বাজারে নোট বই খুব একটা পাওয়া যেতো না, এগুলোর ব্যাপক প্রচলন তখন ছিল না। ফলে ছাত্রছাত্রীদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি ছিল প্রখর,তাদের লার্নিং ছিল সলিড। তারা তৃতীয় শ্রেণী পেলেও অনেক ভালো ইংরেজি লিখতেন, বলতে পারতেন। তাদের বিশ্লেষণাত্মক ক্ষমতা ছিল প্রশংনীয়, বর্তমানে ইংরেজিতে অনার্স পড়ুয়া শিক্ষার্থীরা রামজি লাল তিলকের নোট পড়ে সহজেই দ্বিতীয় শ্রেণী পেয়ে যান কিন্তু তাদের বিশ্লেষণধর্মী ক্ষমতা বা ইংরেজি ভাষায় খুব একটা দখল অনেকেরই নেই। আপনার রিডিং স্কিল বাড়াতে হলে অরজিন্যাল ইংরেজি বই বারবার পড়তে হবে। রামজি লাল তিলক পড়বেন তবে তা ব্যবহার করতে হবে শুধু সহায়ক বই হিসেবে। আসুন আমরা আমাদের রিডিং স্কিল বাড়াই এবং শিক্ষার্থীদেরকেও উৎসাহিত করি এবং প্রাকটিস করাই কিভাবে বাড়বে তাদের রিডিং স্কিল কারণ এটি ভাষার চারটি স্কিলের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্কীল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy