2 Answers
ইংরেজি রাইটিং অংশে বানিয়ে লিখে (ফ্রি হ্যান্ড রাইটিং) আপনিও প্রমাণ করতে পারেন যে ইংরেজি কঠিন কোনো বিষয় নয়।প্রথমে মন থেকে ভয় ভীতি ঝেড়ে ফেলুন, সাহস সঞ্চয় করুন।আপনি যা-ই বানিয়ে লিখতে চান না কেন তার উপর সাধারণ কিছু ধারণা মাথায় রাখুন।কোনো বিষয়ে আপনি যত বেশি ধারণা রাখবেন, আপনার লেখার মান হবে তত উন্নত।যা লিখতে চান আগে বাংলায় চিন্তা করুন।এরপর বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করুন।ইংরেজিতে সঠিকভাবে বাক্য তৈরিতে গ্রামারের ব্যাসিক বিষয়গুলো মাথায় রাখুন।যেমন, অর্থভেদে পাঁচ প্রকার ও গঠণভেদে তিন প্রকার বাক্যের গঠণ, টেন্স, সাবজেক্ট-ভার্ব এগ্রিমেন্ট, গুরুত্বপূর্ণ এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন্স, আইডিয়মস এন্ড ফেইজ, পার্টস অব স্পিচ- এ বিষয়গুলো মাথায় রাখলে আপনার তৈরি বাক্যগুলোর গ্রামাটিক্যাল ভুল কম হবে।অনলাইনেও ইংরেজি চর্চা করতে পারেন যা আপনার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক।অনলাইনে বিবিসি জানালায় আপনি রীতিমতো শেখা, প্র্যাকটিস ও পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন।বাসায় প্রতিদিন আপনার ইচ্ছেমতো নতুন নতুন বিষয় নিয়ে লেখালেখি করুন।নিজেই যাচাই করুন নিজের লেখা।আগামীকাল দেখবেন আজকের চেয়ে ভালো করেছেন।মাঝপথে থমকে না গিয়ে ধৈর্য্য নিয়ে এগিয়ে যান। কাঙ্খিত সফলতা সুনিশ্চিত।
বানায় লেখার জন্য আপনাকে ইংরেজি শব্দার্থ বেশি বেশি জানতে হবে। গ্রামার ঠিক রেখে বাক্য তৈরী করতে হবে। তাহলেই বানায় লিখতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy