আমার জি-মেইল অ্যাকাউন্ট কীভাবে শক্তিশালি করবো?
3 Answers
এর জন্য আপনাকে বিশেষ কিছু করতে হবেনা।
তার জন্য আপনি আপনার ই- মেইল এর বিশেষ
করে পাসওয়ার্ড টি একটু বেশি সংখ্যার দিন।
নাম্বার,অক্ষর মিলিয়ে।
উদাহরণস্বরুপঃ যেমন, আপনার নাম আরিফুল ইসলাম
তাহলে, AriFul1122IsLaM এমন ধরণের যেকোনো একটি পাসওয়ার্ড সবসময় যেন আপনার স্বরন থাকে সিলেক্ট করুন।
আর হ্যাঁ,আপনার কাঙ্ক্ষিত ই-মেইলটি কারো নিকট
বেশি শেয়ার করবেননা।
জিমেইলের সিকিউরিটির জন্য 2- Step Verification এর উপরে আর কিছু নেই। 2-Step Verification হলো, জিমেইলের পাসওয়ার্ড ছাড়াও আরও এক ধাপ সিকিউরিটি সিস্টেম। আর সেটা হলো মোবাইলে SMS এর মাধ্যমে ভেরিফিকেশন কোড পাঁঠানো। আপনার জিমেইলে 2-Step Verification অন করা থাকলে Trusted Computer বা আপনার নিজের কম্পিউটার ছাড়া অন্য কোন কম্পিউটার বা মোবাইল থেকে কেউ আপনার জিমেইলে লগইন করতে গেলেই Google থেকে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড সহ ম্যাসেস আসবে। এই ভেরিফিকেশন কোড ছাড়া কোন ভাবেই আপনার জিমেইলে লগইন করা যাবেনা। 2-Step Verification অন করতে নিচের ধাপগুলি অনুসরন করুন: ১. প্রথমে জিমেইলে লগইন করুন। ২. উপরে ডানপাশের কর্ণারে (যেখানে আপনার ছবি আছে) ক্লিক করে My Account এ ক্লিক করুন। ৩. Sign-in & security তে ক্লিক করুন। [নতুন একটি পেজ আসবে] ৪. সেখান থেকে 2-Step Verification এ ক্লিক করুন। [আবার জিমেইলে লগইন করা লাগতে পারে] ৫. এখানে Primary number এ আপনার সচল মোবাইল নাম্বারটি দিন। ৬. ডান পাশে 2-Step Verification is: OFF লেখার নিচের Turn on বাটনে ক্লিক করে 2-Step Verification অন করে দিন। ব্যাস হয়ে গেল। এখন থেকে দূর্ঘটনা বশত আপনার জিমেইলের পাসওয়ার্ড কেউ জেনে গেলেও verification কোড ছাড়া আপনার জিমেইলে লগইন করতে পারবে না।
এর বিশেষ করে আপনার জিমেইল আর পাসওয়ার্ড কারো কাছে শেয়ার না করলে, জিমেইল হ্যাক করা কারো পক্ষেই অসম্ভভ।