থ্রিডি গ্লাস দিয়ে মোবাইল ফোনে থ্রিডি মুভি দেখা সম্ভব কি না?  অর্থাৎ মোবাইল ফোনে থ্রিডি মুভি বা ভিডিও দেখা যাবে কিনা, এ ক্ষেত্রে মনিটর বা ডিসপ্লে ভুমিকা পালন করে, নাকি থ্রিডি গ্লাস ? 

2781 views

1 Answers

নিচের লিখাটি পড়ুন 

 ⁄   বিজ্ঞান ও প্রযুক্তি   ⁄   সংবাদ

থ্রিডি মোবাইল ফোন!

অনলাইন ডেস্ক | ১৪ এপ্রিল ২০১৪, ১২:৫০

আমাজনের তৈরি থ্রিডি ফোনআমাজনের তৈরি থ্রিডি ফোন
দীর্ঘ গুজবের অবসান ঘটিয়ে অবশেষে এ বছরেই নতুন প্রযুক্তির ফোন আনতে যাচ্ছে আমাজন। চলতি বছরের জুন মাস নাগাদ থ্রিডি প্রযুক্তির এই স্মার্টফোন উন্মুক্ত করবে যুক্তরাষ্ট্রের অনলাইন রিটেইলার প্রতিষ্ঠানটি। আমাজনের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের আধিপত্য। এ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে মাঠে নামবে আমাজন, এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বর্তমানে প্রযুক্তির বাজারে আমাজন তাদের ‘ফায়ার’ ব্র্যান্ড দিয়ে পরিচিত পেয়েছে। কিন্ডল ই-রিডার, ফায়ার ট্যাব এমনকি সম্প্রতি আমাজন ফায়ার টিভি ভিডিও-স্ট্রিমিং বক্সও উন্মুক্ত করেছে। গত কয়েক বছর ধরেই প্রযুক্তি বিশ্বে ফায়ার ব্র্যান্ডের স্মার্টফোনের গুজব রয়েছে।
এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুটি মডেলের থ্রিডি ফোন তৈরি করবে আমাজন। একটি স্মার্টফোনে থাকবে হলোগ্রাম প্রযুক্তি, অর্থাত্ হলোগ্রামের মতো ছবি দেখা যাবে; আর একটিতে থাকবে আই ট্র্যাকিং প্রযুক্তি অর্থাত্ চোখের ইশারায় স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।

আমাজনের তৈরি থ্রিডি স্মার্টফোনে থ্রিডি মুভি বা ছবি দেখতে আলাদা করে থ্রিডি চশমা প্রয়োজন হবে না। স্মার্টফোনে রেটিনা ট্র্যাকিং প্রযুক্তি থাকায় তা স্মার্টফোনের ছবি চোখে হলোগ্রামের মতো তুলে ধরবে। এ ছাড়াও এ স্মার্টফোনগুলোতে ব্যবহূত হবে উন্নত হার্ডওয়্যার।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আমাজন ‘ল্যাব ১২৬’-এ তৈরি হবে নতুন প্রযুক্তির এ স্মার্টফোন।




http://m.prothom-alo.com/technology/article/192828

2781 views

Related Questions