2 Answers
সুপারহিটেড স্টিম:- বয়লারে বাস্প তৈরি করার জন্য জ্বালানী থেকে শক্তি তরল পানিতে স্থানান্তর করা হয়। প্রথমে পানি তাপ আকারে শক্তি গ্রহণ করতে ও গরম হতে শুরু করে যতক্ষণ না পর্যন্ত তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছায়। স্ফুটনাঙ্কে তাপমাত্রা পৌঁছানোর পর পানির তাপমাত্রা বৃদ্ধি থেমে যায় এবং সব পানি বাস্পে রুপান্তর হওয়া পর্যন্ত তা স্থির থাকে। পানি এক্ষেত্রে তরল রূপ থেকে বাস্পে রুপান্তরিত হয় ও "বাস্পীভবনের সুপ্ত তাপ" আকারে শক্তি গ্রহণ করতে থাকে, পাত্রে সামান্য পানি থাকা পর্যন্ত ঐ বাস্পের তাপমাত্রা তরল পানির তাপমাত্রার সমান থাকে। এই অবস্থায় ঐ বাস্পকে সম্পৃক্ত বাস্প বলে। সব পানি বাস্পে পরিণত হপ্যে গেলে তাপমাত্রা আরও বাড়ালে বাস্পের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। সম্পৃক্ত বাস্পের তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রার এই বাস্পকে সুপারহিটেড স্টিম বলে।
বয়লারে বাস্প তৈরি করার জন্য জ্বালানী থেকে শক্তি তরল পানিতে স্থানান্তর করা হয়। প্রথমে পানি তাপ আকারে শক্তি গ্রহণ করতে ও গরম হতে শুরু করে যতক্ষণ না পর্যন্ত তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছায়।
স্ফুটনাঙ্কে তাপমাত্রা পৌঁছানোর পর পানির তাপমাত্রা বৃদ্ধি থেমে যায় এবং সব পানি বাস্পে রুপান্তর হওয়া পর্যন্ত তা স্থির থাকে। পানি এক্ষেত্রে তরল রূপ থেকে বাস্পে রুপান্তরিত হয় ও "বাস্পীভবনের সুপ্ত তাপ" আকারে শক্তি গ্রহণ করতে থাকে, পাত্রে সামান্য পানি থাকা পর্যন্ত ঐ বাস্পের তাপমাত্রা তরল পানির তাপমাত্রার সমান থাকে। এই অবস্থায় ঐ বাস্পকে সম্পৃক্ত বাস্প বলে।
সব পানি বাস্পে পরিণত হপ্যে গেলে তাপমাত্রা আরও বাড়ালে বাস্পের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। সম্পৃক্ত বাস্পের তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রার এই বাস্পকে সুপারহিটেড স্টিম বলে।
এর সুবিধাসমূহ:
১. স্বাভাবিক চাপে অধিক তাপ পাওয়া যায়।
২. গরম বাতাসের তুলনায় এতে প্রতি এককে অধিক তাপ থাকে।
৩. এটা পানির গ্যাসীয় অবস্থা এবং এতে কম অক্সিজেন থাকায় উত্তপ্ত বস্তুতে আগুন লাগা বা উত্তপ্ত বস্তু বিষ্ফোরিত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়।
৪. এই বাস্প সম পরিমাণ গরম বাতাসের তুলনায় কোন বস্তুকে দ্রুত শুকাতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy