coc গেমের clans খুলার লাভ/(সুবিধা) কি জানাবেন pls....?

coc গেমের clans খুলার লাভ কি জানাবেন pls....?
3067 views

3 Answers

এটি খোলার মাঝে কোনো লাভ বা সুবিধা নেই। সুবিধা তখনি পাবেন যখন আপনার ক্ল্যানে যথেষ্ট ডোনেটিভ এবং হাই-লেভেল প্লেয়ার থাকবে। ক্ল্যান খুলে যদি ঘন্টার পর ঘন্টা ডোনেশন রিকুয়েস্ট পড়ে থাকে তাহলে উক্ত ক্ল্যান নিরর্থক। পরিচিতদের নিয়ে ক্ল্যান খোলা সবচেয়ে সুবিধাজনক। ক্ল্যানের মৌলিক বিষয়গুলো নিশ্চিত হবার পর নিয়মিত War করে ক্ল্যান লেভেল বাড়িয়ে বিভিন্ন সুবিধা অর্জন করা যাবে।


নতুন অবস্থায় ক্ল্যান খোলার কোনো মানেই হয়না, কেননা ঐসময় আপনার অন্যদের সাহায্য দরকার, কাউকে সাহায্য করার অবস্থায় (>TH8) পৌঁছালেই ক্ল্যান খোল উচিত।

3067 views Answered

ক্লান খুলে আপনি নানারকম জিনিস পেতে পারেন. যেমেন আপনার ক্লানে যদি ওয়্যার করতে পারেন তাহলে গোল্ড ইলিক্সার বোনাস পাবেন। মেম্বারদের ডোনেট করতে পারবেন যা দ্বারা আপনার xp লেভেল বাড়বে।তাছাড়া ডোনেট করার মাধ্যমে জেমস ও পাওয়া যায়। war করে স্টার লাভ করে আপনি জেমস পেতে পারেন। যেমন ১০ স্টার এ ৫০ জেমস ১৫০ স্টার এ ২০০ জেমস ও ১০০০ স্টার এ ১০০০ জেমস পাবেন।

3067 views Answered

আপনি যেমন কোক খেলে মজা পান ও আপনার পরিচিতজনদের কাছে হিরোগিরি দেখাতে পারেন আপনার আইডি দেখিয়ে ।তেমনি ক্ল্যানের অবস্থাও তাই।অন্য ক্ল্যানের সাথে যুদ্ধ করবেন ও ক্ল্যানের উন্নতি করবেন।এটা থেকে বিভিন্ন সদস্যরা ডোনেট পাবে।আর আপনার ক্ল্যান লেভেল বাড়াতে পারবেন।নতুন নিয়ম যে কারো ক্ল্যানের সাথে যুদ্ধ করতে পারবেন।তবে সেই ক্ল্যান রাজি হলে।

3067 views Answered

Related Questions

Next steps