বিকাশের পিন ভুলে গেলে কি ভাবে ফিরে পাব বলেন?

বিকাশের পিন ভুলে গেলে কি ভাবে ফিরে পাব বলেন।
9647 views

6 Answers

16247 হেল্প লাইনে।এখানে কল দিয়ে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা দিবেন।যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন।

9647 views Answered

আপনার কাছে যদি বিকাশে লেনদেন করার এসএমএস গুলো থাকে, তাহলে ১৬২৪৭ এ কল দিয়ে পিন নাম্বার ঠিক করে নিতে পারবেন ।

 আর যদি বিকাশে লেনদেন করার এসএমএস গুলো না থাকে, তাহলে আপনার নিকটস্থ বিকাশ সেন্টারে যোগাযোগ করুন ।

9647 views Answered

বিকাশের পিন ভুলে গেলে পিন রিসেট করতে হয়। পিন রিসেট করলে আপনি আপনার একাউন্টের জন্য নতুন পিন যোগ করতে পারবেন। বিকাশ পিন রিসেটের ২টি পদ্ধতি রয়েছে যার মধ্যে একটিতে ফ্রিতেই পিন রিসেট করা যায়। পিন রিসেট এর দুটি পদ্ধতি হচ্ছে ১। বিকাশের ওয়েবচ্যাট এ লাইভ চ্যাট এর মাধ্যমে (ফ্রি) ২। ১৬২৪৭ এ কল করে।


কিভাবে এই ২টি পদ্ধতির মাধ্যেমে বিকাশ পিন রিসেট করবেন ও এই দুই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত এবং কোন পদ্ধতিটি ভালো বা সুবিধাজনক তা জানতে এখানে ক্লিক করুন


9647 views Answered

আপনি যদি আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার ভুলে গিয়ে থাকেন।তাহলে আপনি ইচ্ছে করলেই আপনার বিকাশ একাউন্টে পিন নাম্বার কিন্তু ফিরে পেতে পারেন।তো এর জন্য আপনার বিকাশের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে। বিকাশের কাস্টমার কেয়ার নাম্বার হলো 16247 (চার্জ প্রযোজ্য)। এরপর আপনি যে এন আইডির মাধ্যমে আপনার বিকাশ একাউন্টে খুলেছেন, সেই এন আই ডি নাম্বার এবং যার এনআইডি তার নাম, সঠিক টাই বলতে হবে। এবং তার পিতার।আপনি যদি ঠিকঠাক ভাবে তাদের উত্তরগুলো দিয়ে থাকেন তাহলে তারা আপনাকে একটা মেসেজ পাঠাবে, তো এই মেসেজটা পাওয়ার পর আপনি *২৪৭# ডায়াল করে বিকাশ এ ঢুকলেই আপনার নতুন পিন সেট করার জন্য কি অপশন পাবেন এরপর আপনি নতুন পিন করে দেবেন। তাহলে আপনার কাজ শেষ। এরপর আগের মতো করেই আপনার বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এরপরও যদি কোন সমস্যা হয় তা অবশ্যই জানাবেন।

9647 views Answered

[email protected] এই এড্রেসে সমস্যাটি ইমেইল করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। 


বি. দ্র. আপনার যে সকল তথ্য প্রয়োজন হতে পারে:-

১. NID card no.

২. আপনার নাম

৩. পিতার নাম

৪. আপনার জন্ম তারিখ

৫. একটি আউটগোয়িং লেনদেনের ধরণ ও পরিমাণ

৬. একটি ইনকামিং লেনদেনের ধরণ ও পরিমাণ ইত্যাদি।


সকল তথ্য সঠিক হলে বিকাশ আপনার সাথে যোগাযোগ করে আপনার পিনটি রিসেটের ব্যবস্থা করবে।

9647 views Answered

বিকাশ পিন ভুলে গেলে বিকাশের পাসওয়ার্ড রিসেট করতে হবে। বিকাশের পাসওয়ার্ড রিসেট করার জন্য প্রথমে *247# ডায়াল করুন, তার ৯ লিখে রিপ্লাই দিন, তারপর আইডিকার্ডের নাম্বার দিয়ে রিপ্লাই দিন , তারপর জন্ম সালের নাম্বার দিয়ে রিপ্লাই দিন, তারপর শেষ লেনদেন দিয়ে রিপ্লাই দিন। এবার আবার *247# ডায়াল করে নতুন পিন নাম্বার সেট করে নিন। আরো বিস্তারিত জানতে পড়ুন;- বিকাশ পিন ভুলে গেলে করণীয়

9647 views Answered

Related Questions

Next steps