2 Answers

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর তমুদ্দন মজলিস নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠে।

3395 views Answered

১৯৪৭ খ্রিষ্টাব্দে গঠিত তৎকালীন পূর্ব-পাকিস্তানের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।  ১৯৪৭ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসের শেষ সপ্তাহে ঢাকার সিদ্দিক বাজারের 'লিলি কটেজে' সংস্কৃতিমনা অধ্যাপক, সাহিত্যসেবী ও বুদ্ধিজীবীদের এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রাথমিকভাবে একটি সাংস্কৃতিক সংগঠন তৈরির কথা আলোচিত হয়। এরই সূত্র ধরে, এর কয়েকদিন পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক আবুল কাসেম-এর ১৯ নম্বর আজিমপুরের (ঢাকা) বাসায় অপর একটি সভা আহ্বান করা হয়। এই সভার আহ্বায়ক ছিলেন আবুল কাসেম। এই সভায় চূড়ান্তভাবে একটিসাংস্কৃতিক সংগঠনের তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বসম্মতিক্রমে এই সংগঠনের নাম রাখা হয়- 'তমদ্দুন মজলিস'। ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠা হয়। 

3395 views Answered

Related Questions

Next steps