2 Answers

অবশেষে আজকে প্রকাশ হলো
অনলাইনে এবারের বিপিএল এর
খেলার সময় সূচি!!! আর তাই পূর্বের
উত্তরটি সংশোধন করে দিলাম,এক নজরে
দেখে নিন, 
8190 views

দেশের সবচেয়ে বড় আর একমাত্র আন্তর্জাতিক মানের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর চতুর্থ আসরের পর্দা উঠছে আগামী ৪ নভেম্বের। টুর্নামেন্টের সব সূচি চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। প্রথম দিন মিরপুরে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে অভিষেক আসরেই শিরোপা ঘরে তোলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের মুখোমুখি হবে আবার বিপিএল এ ফেরা রাজশাহীর দল রাজশাহী কিংস। বিকেলে একই মাঠে দেখা যাবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস। প্রতিবারের মত এবারও প্রতিদিন ম্যাচ হবে দুইটি করে। দুপুর আড়াইটায় ও সন্ধ্যা সাতটায়। ভেন্যু মিরপুরের হোম অফ ক্রিকেট ও চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ঢাকায় ম্যাচ হবে ৪-১৩ নভেম্বর আর চট্টগ্রামে ম্যাচ হবে ১৭-২৫ নভেম্বর। এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। তবে চট্টগ্রামের কর্মকর্তারা চান ভেন্যু হোক এম এ আজিজ স্টেডিয়াম। কারণ শহরের কেন্দ্রে হওয়ায় এ মাঠে দর্শক সমাগম হয় বেশি। আর সবার যাতায়াতের সুবিধাও বিবেচনা করা হচ্ছে। তবে এ মাঠের পরিচর্যা করে খেলার উপযোগী করতে অনেক সময় লাগে। ডাবল লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৪৬ টি। ৪২ টি লীগ ম্যাচ, একটি এলিমিনেটর , দুটি কোয়ালিফাইয়ার ও ফাইনাল। লীগের শীর্ষ দুই দল খেলবে কোয়ালিফায়ার। আর তিন ও চার নম্বর দল খেলবে এলিমিনেটর। কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে আর পরাজিত দল এলিমিনেটরে জয়ী দলের সাথে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। জয়ী দল ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারের বিজয়ীর বিপক্ষে। ৬ ডিসেম্বর হবে এলিমিনেটর। একইদিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার। ৭ই নভেম্বর হবে ২য় কোয়ালিফায়ার। দুই কোয়ালিগায়ারের দুই বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে ৯ই ডিসেম্বর। এবার ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এবার টুর্নামেন্ট হবে মোট ৩৭ দিনের , বিরতি রাখা হয়েছে ১২ দিন। এতে করে বিশ্রাম পাবে খেলোয়াড়েরা। ভেন্যুও পরিচর্যার যথেষ্ট সময় পাওয়া যাবে। সব খেলা সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনের পর্দায়।-বিডি ক্রিকটিম

8190 views

Related Questions