বাংলা লেয়াউট (বিজয়,প্রভাত,অভ্র) নিয়ে...?
আমি অভ্র ফোনেটিক ব্যাবহার করে বাংলা লিখি। বিজয়, প্রভাত এই লেয়াউটগুলো সম্পর্কে আমার কোন ধারনাই নেই। তবে বিভিন্ন যায়গায়(বিশেষ করে অফিসিয়াল কাজে) দেখি বাংলা লিখতে "বিজয়" ব্যাবহার করা হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে,
১. ঠিক কি কারনে আমাকে "বিজয়" বা "প্রভাত" ব্যাবহার করতেই হবে/করা উচিত? অভ্র তে এমন কি নেই যা "বিজয়" বা "প্রভাতে" আছে??
২. বিভিন্ন চাকুরীর বিজ্ঞাপনে দেখা যায় যে, "তৎসহ সাঁট লিপিতে ইংরেজি তে প্রতি মিনিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ..."- এই সাঁট লিপি জিনিষটা কি??
৩. যেহেতু আমি অভ্র দিয়ে লিখি, চাকরীর ক্ষেত্রে কি আমি অভ্র ব্যাবহার করতে পারব? নাকি আমাকে "বিজয়" ই শিখতে হবে?
আশাকরি সঠিক উত্তর পাব। ধন্যবাদ।
2698 views
1 Answers
সংকেতের সাহায্যে পত্র, শব্দ ইত্যাদি দ্রুত লেখার কৌশলকে শর্টহ্যান্ড বা সাঁটলিপি বলে। শর্টহ্যান্ডকে আধুনিক পৃথিবীতে প্রচলিত ভাষার সংক্ষিপ্ত রূপ বলা হয়। এর মূল ভিত্তি হলো ভাষা। শর্টহ্যান্ড হলো এমন একটি কলাকৌশল যার মাধ্যমে কোনো কিছু শ্রবণ বা বলার সাথে সাথে দ্রুততার সাথে লেখা যায়। একজন মানুষ স্বাভাবিকভাবে মিনিটে ৬০টি শব্দ মুখে উচ্চারণ করতে পারে। কিন্তু কোনো মানুষ মিনিটে ৬০টি শব্দ লিখতে পারে না। অথচ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখে উচ্চারিত বা বক্তৃতায় বিবৃত সব শব্দই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এসব কথা ধরে রাখার জন্য শর্টহ্যান্ডের মতো একটি কৌশল প্রয়োজন। আর এই প্রয়োজনেই বিভিন্ন অফিসে সাঁটলিপিকার নিয়োগ দেয়া হয়। সাঁটলিপি ও টাইপিং এক বিষয় নয়। আগে টাইপিং মেশিন ছিল। এখন সেই জায়গায় কম্পিউটার এসেছে। বর্তমান পেক্ষাপটে কম্পোজ করাটাই টাইপিং এর কাজ।
আপনি অভ্র অথবা বিজয় কি ব্যবহার করবেন সেটা আপনার চাকুরীর উপর নির্ভর করছে।
তাছাড়া বিজয় তে আপনি সঠিক সুতন্বী এম জে ফন্ট টি পাবেন বিধায় এটি অফিসয়িালি বেশী ব্যবহার করা হয়।
যদিও এখন অনেক কর্মস্থলেই অভ্র ব্যবহার করা হয়।
আপনি একটু কষ্ট করে বিজয় শিখতে পারেন। এটি অনেক ইজি এবং সুবিধাজনক।
আশা করি উত্তরটা পেয়েছেন,,,,,,,,,,,,,,,ধন্যবাদ!

Answered