1 Answers

কলাগাছ একটি এক কান্ড বিশিষ্ট গাছ। অর্থাৎ এর কোনো শাখা বা প্রশাখা নেই। কলাগাছ বিরুৎ গাছগুলোর (যেমনঃ হলুদ, পেয়াজ, রজনীগন্ধা)  একটি বড় ভার্সন বলা যেতে পারে। এইসকল গাছের ক্ষেত্রে পাতা বা ফল গজানোর স্থান মাত্র একটিই। এই সকল গাছে পাতা গজাতে গজাতে একসময় একই স্থান থেকে ফুল বা ফল বেরোয়। এবং ঐ ফুল বা ফল বের হবার পর দ্বিতীয়বার কোনো পাতা গজানোর সুযোগ থাকেনা বিধায় স্বভাবতই গাছটি মারা যায়। ফলে কলাগাছে দ্বিতীয় বার ফল ধরে না। 

2784 views Answered

Related Questions

Next steps