নিয়ম গুলো কী কী?কবে থেকে কার্যকর হবে? আগে যে পদ্ধতি ছিল তা কী এখনকার পদ্ধতি থেকে সহজ ছিল নাকি কঠিন ছিল?
2991 views

2 Answers

*****  এস এস সি পরীক্ষার নতুন নিয়ম *****

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষায় ব্যাপক পরিবর্তন আসছে। এরমধ্যে এমসিকিউ পরীক্ষায় ১০ নম্বর কমে যাচ্ছে। তাছাড়া লিখিত পরীক্ষার আগে অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষা। এরমধ্যে কিছু কার্যকর হবে ২০১৬ সালের পরীক্ষায় এবং অন্যগুলো ২০১৭ সালের পাবলিক পরীক্ষায় কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

০৭ অক্টোবর বুধবার শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত সভায় এসব বিষয় সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তকর্তা জানিয়েছেন।


জানা গেছে, ২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে ১০ নম্বর কমিয়ে দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল পরীক্ষার আগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমন সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


০৭ অক্টোবর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।




বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসিতে এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে ১০ নম্বর কমিয়ে দেওয়া হবে। তার ফলে বর্তমানে যেসব বিষয়ে ৪০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হয় সেসব বিষয়ে ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হবে।


আর যেসব বিষয়ে ৩৫ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হয়, সেসব বিষয়ে ২৫ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দু’টি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নপত্রে হ্রাসকৃত ১০ নম্বর সৃজনশীল প্রশ্নপত্রে যুক্ত হবে। 

2991 views

২০১৭ খ্রিষ্টাব্দ থেকে এসএস সি,এইসএস সি এবং সমমানের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে ১০ নম্বর বৃদ্ধি ও বহুনির্বাচনী প্রশ্নে ১০ নম্বর কমিয়েছে সরকার। পরিবর্তন করা হয়েছে পরীক্ষার সময় বন্টন।থাকছে না বহুনির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার মধ্যেকার বিরতি । এইচএসসি পরীক্ষায় নতুন মান বন্টনে উল্লেখ আছে ব্যবহারিক বিষয়সমূহে ৮ প্রশ্নের মধ্যে ৫ টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ২৫ টি।প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে । ব্যবহারিক অংশে থাকবে ২৫ নম্বর । এছাড়া যেসকল বিষয়ে ব্যবহারিক নেই সেইসকল বিষয়ে সৃজনশীল প্রশ্ন থাকবে ১১ টি, উত্তর দিতে হবে ৭ টি প্রশ্নের ।এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৩০ টি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্বের মতোই থাকছে এসএসসি ও সমমানের ব্যবহারিক বিষয়ের মানবন্টন। অর্থাৎ সৃজনশীল ৫০, বহুনির্বাচনী ২৫ এবং ব্যবহারিক ২৫, সর্বোমোট ১০০ নম্বর। নতুন নিয়মে এইচএসসি ও সমমানের ব্যবহারিক মানবন্টন এসএসসি ও সমমানের মতো-সৃজনশীল ৫০, বহুনির্বাচনী ২৫ এবং ব্যবহারিক ২৫, মোট ১০০ নম্বর। এর আগে যা ছিল- সৃজনশীল ৪০, বহুনির্বাচনী ৩৫ এবং ব্যবহারিক ২৫। বহুনির্বাচনী থেকে ১০ কমিয়ে সৃজনশীল অংশে ১০ নম্বর বাড়ানো হয়েছে। এইচএসসি ও সমমানে অপরিবর্তিত থাকছে-ইংরেজি প্রথম, দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম, দ্বিতীয়পত্র, ক্রীড়া প্রথম, দ্বিতীয়পত্র, চারুকলা, নাট্যকলা, সময়বিদ্যা, আরবি, পালি, সংস্কৃত, লঘু ও উচ্চাঙ্গ সংগীত প্রথম ও দ্বিতীয়পত্রের মানবন্টন। এর আগে ব্যবহারিক পরীক্ষাহীন বিষয়গুলোতে বহুনির্বাচনী অংশের নম্বর ছিল ৪০। যা এখন থেকে ৩০ এ কমিয়ে আনা হয়েছে। একই সাথে সৃজনশীল অংশের নম্বর ৬০ থেকে বাড়িয়ে ৭০ করা হয়েছে| ৩০ নম্বরের বহুনির্বাচনী অংশের জন্য ৩০ মিনিট, সৃজনশীল ৭০ নম্বরের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিটি সময় ধার্য্য করা হয়েছে। ২৫ নম্বরের বহুনির্বাচনী অংশের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশে প্রতি পরীক্ষার্থী পাবে ২ ঘণ্টা ৩০ মিনিট। প্রশ্নপত্রে উল্লেখিত সময়ানুযায়ী বিরতিহীনভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী এবং সৃজনশীল পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না বলে আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি সুত্রে জানা গেছে। পরীক্ষার হলে নকল ঠেকাতে ২০১৬ থ্রিস্টাব্দে অনুষ্ঠেয় পরীক্ষায় বহু নির্বাচনী অংশের পরীক্ষা শুরুতে নেয়া হয়। এরপরে শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্টদের পরামর্শে বহুনির্বাচনী অংশের নম্বর কমানোর প্রক্রিয়া শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। যা আগামী বছর থেকে কার্যকর হতে যাচ্ছে। দৈনিক শিক্ষা

2991 views

Related Questions