1 Answers

কামরুল, তুমি আমার বুকের আজানার হাতছানি মাঝরাতে বৃষ্টির শব্দ, প্রিয় চাহনি! তুমি শিশির ভেজা ফুলের একরাশ, তুষার তনু মনে, তুমি উষ্ণ পরশ! তুমি প্লাবিত জল, কুয়াশাঢাকা শীতের চাদর ভালবাসার আহবানে সিক্ত হেয়ালী অধর! তুমি শ্রাবণ সন্ধ্যা, প্রিয় উপন্যাস, ভাললাগার ক্ষণ, কষ্টের চাপা দীর্ঘশাস! তুমি অস্তমিত সূর্য্য, স্রোতসিনী ঝরণা, না পাওয়ার বুকে তুমি, শুকিয়ে যাওয়া কান্না! তুমি আমার বুকের গহিনে বয়ে যাওয়া নদী, স্বচ্ছতার আলাপন, তুমি আমার মন আমার অচেনা পৃথীবিতে একান্ত চেনা আপন জন!

2778 views Answered

Related Questions

Next steps