1 Answers
নিয়ে গেলে সবই
রেখে গেলে তবে কেন স্মৃতি গুলো
আমার দেয়া যত চিঠি কি তবে ভুল ঠিকানায় গেলো???????
স্বপ্ন ভেঙ্গে যায় তবু স্বপ্নে আকড়ে থাকি, আঁধারের অতলে নিজের প্রাসাদ গড়ি
দু'চোখের স্বপ্নে আমি তোমায় দেখি
এই স্বপ্নের মাঝে আমি তোমার অনুভূতি খুঁজি
রাত নির্ঘুম চার দিকে অলস নীরবতা
চাঁদের আলোয় মিশে যায় ভালবাসার কথা
হয়তো বা ভালবাসা এক টুকরো মেঘ
উড়িয়ে দেওয়া তোমার নীল সেই আবেগ
স্বপ্নেরা এখানে কেনো মিথ্যে হয় ?
স্বপ্নের বিপরীতে দু'চোখ আমার আজ অন্ধময়
আমার সর্বত্রে তোমার স্বপ্ন দেখবো আমি
চোখ মেলে দেখি সেই প্রথম চিঠি
স্বপ্নরা এখানে আমার নিঃশ্বাসের সাথে
এই আঁধার রাতে শেষ চিঠি হাতে
ঘন কুয়াশার মাঝে মৃদু বাতাসে ভাসে
তোমার কোলাহল কানে বাজে,স্বপ্ন আসে
এভাবেই কত শত স্বপ্ন আমার
নিজ হাতে এঁকেছিলাম কত যত্ন করে
রং তুলির সেই ছবি রাঙ্গাওনি আর
পরে আছে আজও সেই সাদা ক্যানভাস
আজও বসে আছি আমি কালো শুণ্যতায়
যেখানে স্মৃতি গুলো আজও আমি হাতড়ে বেড়াই
যেখানে তুমি ছিলে,স্বপ্ন ছিল,
ছিল চাঁদের আলো
যেখানে তোমায় এক দিন এসে বেসেছিলাম ভাল
সুখের ছিল না বুঝি পুরনো দিন গুলো
যখন দুঃখ ছিল এক সঙ্গাহীন শব্দ
সব কিছু শেষ হয় আজ আমাদেরও হলো
তাই ফেলে যাওয়া স্মৃতি সব চিঠি হয়ে গেলো
গভীর রাতে যখন স্বপ্নরা আসে
মনে হয় এখনও তুমি আমারই পাশে
ভেঙ্গে যায় ঘুম পৃথিবী আমার হয়ে যায় ফাঁকা
এভাবেই বেঁচে আছি আজও আমি একা..........
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy