2 Answers

ক্রিকেট বলের চামড়াতে মাঝ বরাবর সেলাই করা থাকে, এটাকে সীম ( Seam) বলে। এই সীম সুইং বোলারদের অনেক কাজে আসে। সুইং বল করতে হলে বলটিকে এমন ভাবে ছুঁড়তে হয় যাতে সেটি সীম বরাবর ঘুরতে পারে। বলকে ঘুরতে বাতাস বেশ সাহায্য করে। ব্যাটসম্যান যদি ডানহাতি হন, তাহলে বোলার সীম কিছুটা বামে ঘুরিয়ে বলটিকে পিচ করান একে আউট সুইং ( Out Swing) বলে। বাতাস যদি বল ঘোরার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়, তবে তা বলকে ঠিকমতো ঘুরতে বাধা দেয় এবং বল যেখানে যাওয়ার কথা, সেখানে যায় না। বাতাস যদি বল ঘোরার দিক থেকে প্রবাহিত হয়, সেখানেও একেবারে যে সমস্যা নেই তা কিন্তু নয়। এখানে বাতাসের চাপে বলের ঘোরার পরিমাণ বেড়ে যায় যার ফলে বল যতটুকু বাঁক নেয়ার কথা, তার চেয়ে বেশী নেয়। ব্যাটসম্যান যদি বাঁহাতি হন, তবে বোলার বলটিকে সামান্য ডানে ঘুরিয়ে বল পিচ করান এবং একে ইন সুইং ( In Swing) বলে। বাতাসের গতির সাথে সাথে এতে অবস্থিত জলীয় বাষ্প ও বাতাসের ঘনত্ব সুইংয়ে চাপ সৃষ্টি করে। বাতাসে জলীয় বাষ্প যদি বেশী হয়, তবে তা বাতাসের চাপ বৃদ্ধি করে। বাতাস বলের যেখানে চাপ সৃষ্টি করে, বল সেদিক থেকেই বাঁক নেয়। সুইংয়ে আরও এক ধরণের ব্যাপার দেখা যায়। বোলার তখনই তাঁর মনের মতো সুইং করতে পারেন যখন বলটি একেবারে নতুন। কিন্তু বলটি আস্তে আস্তে পুরনো হতে শুরু করলে সুইংয়ের ওপর এর প্রভাব পড়ে। তখন বলটি যেদিকেই ছুঁড়ে দেয়া হোক না কেন, এর যে পাশ কম ক্ষয় হয়েছে, সেই পাশেই সবসময় বাঁক নেয়। ধরো বোলার বোলিং করবে ডানহাতি ব্যাটসম্যান কে এবং বোলার সীমের বাম পাশে চাপ প্রয়োগ করে বল ডেলিভারি করলো। স্বাভাবিকভা বে বল পিচ করার পরে বলটা আউট সুইং করবে।

3150 views Answered

ক্রিকেট বল সুইং করার মূল কারণ বলের সাইনি পার্ট।সাইনি পার্ট দিয়ে বাতাস অনেক দ্রুত এবং বেশি পরিমানে প্রবাহিত হয়।ফলে সাইনি পার্ট যেদিকে রাখবেন সেদিকে সুইং করবে

3150 views Answered

Related Questions

Next steps