1 Answers
সম্প্রতি কিউবার কোস্টগার্ড ঘোষণা দিয়েছে, তাদের রাডারে একটি জাহাজ ধরা পড়েছে। সেটি ক্রমশ স্রোতে ভেসে কিউবার দিকেই আসছে। একই সঙ্গে জানানো হয়, জাহাজটিতে কোনো মানুষ নেই। জাহাজটির নাম? ‘‘এসএস কোটোপ্যাক্সি’’! গত ১৬ মে হাভানার পশ্চিমে প্রথমবারের মতো জাহাজটি নজরে আসে কিউবার কোস্ট গার্ডের। জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য অনেক চেষ্টা করা হয়। এর পরে আরো কাছাকাছি এলে জাহাজটির কাছে যান কিউবার কোস্ট গার্ডের সদস্যরা। জাহাজে তারা কোনো মানুষের খোঁজ পাননি। শুধু তা-ই নয়, জাহাজটির নাম দেখে চমকে ওঠেন তারা। জাহাজটি থেকে ক্যাপ্টেনের লগবুক পাওয়া গেছে। কিন্তু তাতে গত প্রায় ৯০ বছর ধরে জাহাজটি কোথায় ছিল, তার কোনো সন্ধান মেলেনি। ১৯৫২ সালের ২৯ নভেম্বর দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টন থেকে এসএস কোটোপ্যাক্সি হাভানার দিকে রওনা দিয়েছিল। ক্যাপ্টেন ডব্লিউ ডে মেয়ারের নেতৃত্বে ৩২ জন ক্রু ছিলেন তাতে। জাহাজে ছিল ২ হাজার ৩৪০ টন কয়লা। দুই দিন পরে জাহাজটি নিখোঁজ হয়ে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy