1 Answers
নিকন ও ক্যাননের যে ক্যামেরাগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোর বর্তমান মূল্য ও আনুষাঙ্গিক বিষয় নিয়েই এই আয়োজন।
ক্যানন
১০ হাজার ৩শ’ থেকে ২৮ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে ক্যাননের কমপ্যাক্ট ক্যামেরা। বর্তমানে ইক্সাস-145, ইক্সাস-155, ইক্সাস- 265 H3, পাওয়ারশুট 5x জুম এইচএস এবং পাওয়ারশুট s110 এই মডেলের ক্যামেরাগুলোই পাওয়া যাচ্ছে ক্যাননে।
এ ছাড়াও ক্যাননে আছে বিভিন্ন মডেলের ডিএসএলআর ক্যামেরা। ক্যানন বিক্রেতাদের দোকানগুলোতে ৩৫ হাজার থেকে শুরু করে ৩ লাখ ৩০ হাজার টাকায় কিটলেন্সসহ পাবেন এ ক্যামেরাগুলো।
রাজধানীর বিসিএস কম্পিউটার সিটির আইডিবি শাখার ক্যানন ডিলার জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেডের জেষ্ঠ্য ব্যবস্থাপক আব্দুল্লাহ-আল-শাফি ডিএসএলআর ক্যামেরা কেনা প্রসঙ্গে বলেন, “আমি মনে করি ডিএসএলআর অত্যন্ত স্পর্শকাতর একটি যন্ত্র। তাই খোঁজ-খবর নিয়ে সঠিক বিক্রেতার কাছ থেকে কেনা উচিত।”
ডিএসএলআর সম্পর্কে প্রাথমিক জ্ঞান নিয়ে তারপর কেনার সিদ্ধান্ত নেওয়া এবং যেখান থেকে কেনা হচ্ছে তারা পরে কী ধরনের বিক্রয়োত্তর সেবা দিবে— সে বিষয়টিও পরিষ্কারভাবে জেনে নেওয়ার অনুরোধ জানান শাফি।
আগ্রহী ক্রেতাদের সুবিধার্থে এখন বাজারে জনপ্রিয় যেসব ক্যানন ডিএসএলআর ক্যামেরা রয়েছে, সেগুলোর সাম্প্রতিক দাম তুলে ধরা হল।
ইওস 1100D (১৮-৫৫ এমএম লেন্স) ৩৫ হাজার টাকা। ইওস 600D (১৮-৫৫ এমএম লেন্স) ৫০ হাজার টাকা।
ইওস 700D (১৮-৫৫ এমএম এসটিএম লেন্স) ৬৫ হাজার টাকা। ইওস 60D (১৮-১৩৫ এমএম লেন্স) ৮৫ হাজার টাকা। ইওস 70D (১৮-১৩৫ এমএম এসটিএম লেন্স) ১ লাখ ২০ হাজার টাকা। ইওস 6D (২৪-১০৫ এলআইএস ইউএসএম লেন্স) ২ লাখ ১০ হাজার টাকা। ইওস 5D মার্ক থ্রি (২৪-১০৫ এলআইএস ইউএসএম লেন্স)-৩ লাখ ৩০ হাজার টাকা।
নিকন
১০ হাজার থেকে শুরু করে ৫৮ হাজার টাকার মধ্যেই কেনা সম্ভব নিকনের কমপ্যাক্ট ক্যামেরা। প্রতিষ্ঠানটির কুলপিক্স L30, L830 , S2800, S3600, S5300 এবং S6600 মডেলের ক্যামেরাগুলো কিনতে বর্তমানে খরচ পড়বে ১৪ হাজার থেকে ১৮ হাজার টাকা।
এ ছাড়াও ২৩ হাজার থেকে ৫৮ হাজার টাকার মধ্যেই পাবেন নিকনের কুলপিক্স A, S9700, AWU110 (ওয়াটারপ্রুফ) এবং কুলপিক্স S9600 মডেলের ক্যামেরাগুলো।
আগ্রহী ক্রেতাদের জন্য নিকনের জনপ্রিয় এবং বাজারে পাওয়া যাচ্ছে এই ধরনের ডিএসএলআর ক্যামেরাগুলোর মডেল ও মূল্য দেওয়া হল।
নিকন D3100 (১৮-৫৫ এমএম ভিআর লেন্স) ৩৫ হাজার টাকা। নিকন D3200 (১৮-৫৫ এমএম ভিআর লেন্স) ৪০ হাজার টাকা। নিকন D5100 (১৮-৫৫ এমএম ভিআর লেন্স)৩৬ হাজার টাকা। নিকন D5200 (১৮-৫৫ এমএম ভিআর লেন্স) ৫০ হাজার টাকা। নিকন D7000 (১৮-১০৫ এমএম ভিআর লেন্স) ১ লাখ ২০ হাজার টাকা। নিকন D7100 (১৮-১০৫ এমএম ভিআর লেন্স) ১ লাখ ৪ হাজার টাকা। নিকন D600 ১ লাখ ২০ হাজার টাকা। নিকন D800 ২ লাখ ১৫ হাজার টাকা। নিকন D800E ২ লাখ ২৬ হাজার টাকা। নিকন D4 ৪ লাখ ৫০ হাজার টাকা।