সালোক সংশ্লেষণ ও শ্বসন?
2 Answers
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার অন্ধকার পর্যায় কী? ব্যাখ্যা কর। উত্তর : (ক) অন্ধকার পর্যায় : সংজ্ঞা : সালোক সংশ্লেষণের যে পর্যায়ে শর্করা তৈরির জন্য আলোর প্রয়োজন হয় না তাকে আলোক পর্যায় বলে। আলোক পর্যায়ে সৃষ্ট ATP এবং NADPH2 এই পর্যায়ে শর্করা তৈরিতে ব্যবহৃত হয়। (খ) সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অন্ধকার পর্যায়ের ব্যাখ্যা : অন্ধকার পর্যায়ে শর্করা তৈরির প্রক্রিয়াটি নিম্নরূপ : পত্ররন্ধ্রের মধ্যদিয়ে বায়ুমণ্ডলের CO2 গ্যাস পাতার কোষে প্রবেশ করে। কোষে অবস্থিত ৫ কার্বন বিশিষ্ট রাইবুলোজ ১,৫ ডাইফসফেটের সঙ্গে CO2 যুক্ত হয়ে তৈরি করে ৬ কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো এসিড, যা পরবর্তীতে ভেঙে গিয়ে উৎপন্ন করে ৩ কার্বনবিশিষ্ট ২ অণু ফসফো গি্লসারিক এসিড_ইহা অন্ধকার পর্যায়ের প্রথম 'স্থায়ী পদার্থ।' আলোক পর্যায়ে উৎপন্ন ATPএবং NADPH2 ব্যবহার করে ফসফোগি্লসারিক এসিড; ৩ ফসফোগি্লসারাল্ডিহাইড এবং ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেটে পরিণত হয়। ক্রমাগত সংঘটিত বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ৩ ফসফোগি্লসারাল্ডিহাইড এবং ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট হতে একদিকে শর্করা (সুক্রোজ চিনি) ও অপরদিকে রাইবুলোজ ১,৫ ডাইফসফেট তৈরি হতে থাকে। বায়ুমণ্ডলের CO2 গ্যাস ব্যবহার করে শর্করা তৈরির এই চক্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যালভিন ও ব্যাশাম। এ কারণে এই চক্রটিকে ক্যালভিন ও ব্যাশাম চক্র বলা হয়। অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়। এই প্রক্রিয়ার প্রথম স্থায়ী পদার্থ হলো_৩ কার্বন বিশিষ্ট এ কারণে যেসব উদ্ভিদ এই প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন হয় সেসব উদ্ভিদকে C3 উদ্ভিদ বলে। বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক উদ্ভিদে শর্করা তৈরির অন্য একটি প্রক্রিয়া আবিষ্কার করেন তাকে হ্যাচ ও স্ল্যাকের গতিপথ বলে। এই প্রক্রিয়ার প্রথম স্থায়ী পদার্থ হলো ৪ কার্বন বিশিষ্ট অক্সালো-এসিটিক এসিড। যেসব উদ্ভিদ শর্করা উৎপাদনের বা কার্বন আত্তীকরণের ক্ষেত্রে হ্যাচ ও স্ল্যাকের গতিপথ অনুসরণ করে তাদের C4 উদ্ভিদ বলে। যেমন : আখ, ভুট্টা, মুথাঘাস ইত্যাদি। অতএব, বলা যায়, সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে উদ্ভিদে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়
সালোকসংল্লেষণ হল সূর্যালোকের ও ক্লোরোফিলের সাহায্যে চলমান প্রক্রিয়া।শ্বসন হল ২৪ ঘন্টাব্যাপী চলমান প্রক্রিয়া।সালোকসংশ্লেষণের জন্য ৪টি বিষয় অপরিহার্য। ১।আলো ২।ক্লোরোফিল ৩।পানি ৪।কাবর্ন ডাইঅক্সাইড
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy