আমি শুনেছি ভারতীয় বাংলা সিনেমার নায়ক দেব,সে নাকি ছবি করার পাশা পাশি কোন এক রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছিল?আর এখন নাকি সেই দায়িত্ব সোহাম পালন করছে? এখানে তারা কি দায়িত্ব পালন করেছিল বা করছে?
2612 views

1 Answers

দেব ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তিনি কেশপুর কেন্দ্র থেকেই ১ লক্ষ ১৬ হাজার ৮৬০ টি ভোট লাভ করেন। [ নির্বাচনে অংশ নেয়া নিয়ে কলকাতায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এমনকি তার বাড়ির সবাই-ই সিপিএম সমর্থক থাকা সত্ত্বেও তিনি তৃণমূলের হয়ে দাঁড়ানোর জন্য তার নিজ বাড়িতেই মতভেদ দেখা দিয়েছিল। এর কারণে তিনি ডান্স বাংলা ডান্সঃ সীজন ৮ -এর বেশকিছু পর্বে অনুপস্থিত থাকবেন। পরিচালক রাজ চক্রবর্তী তার পরবর্তী চলচ্চিত্র মাগধীরার পুনঃনির্মানের জন্য ব্যায়বহুল সেট নির্মাণ করা সত্ত্বেও, দেব সময়মত অভিনয় শুরু করতে পারেননি। এছাড়া নির্বাচনের পূর্বে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তিনি সমালোচনায় পড়েছিলেন। এর জন্য তাঁর তিন বছরের জেল হতে পারত, কিন্তু তিনি ক্ষমা প্রার্থনা করায় তা আর হয়নি।

2612 views

Related Questions