1 Answers
গনোরিয়া একটি প্রজাতিভুক্ত ব্যাকটেরিয়ামের সংক্রমণে সৃষ্ট যৌনবাহিত রোগ।নারীর জনন নালী এবং নারী পুরুষের ইউরেথ্রোর মিউকাস ঝিল্লিতে সংক্রমণ ঘটায়।সংক্রমণের উপায়:-যৌন মিলনের সময় আক্রান্ত দেহের বহিযৌনাঙ্গ,মুখ ও পায়ু থেকে সংক্রমণ ঘটে।এছাড়া আরও অনেক কারণে হয়! এবার আসি আপনার প্রশ্নে ""গনোরিয়ার লক্ষণ""গনোরিয়ায় আক্রান্ত অনেক ব্যাক্তির দেহে তেমন স্পষ্ট লক্ষণ প্রকাশ পায় না বলে এটি ব্যাপক বিস্তৃত যৌনবাহিত অসুখ হিসাবে পরিচিত পেয়েছে! গনোরিয়া হলে নারীদের ক্ষেত্রে যে সব লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে রয়েছে-উদরীয় ব্যাথা;দুই রজঃচক্রের মধ্যবর্তী সময়ে প্রচুর যৌনিস্রাব ও রক্তপাত;অনিয়মিত রজঃচক্র;জ্বর ও গায়ে ফুসকুড়ি;কষ্টদায়ক যৌনমিলন,মূত্রত্যাগে;যৌনিদেশ ফুলে যাওয়া;স্বাভাবিকের চেয়ে বেশি মূত্রত্যাগের প্রবণতা;হলদে বা হলদে সবুজ যৌনিস্রাব;অস্থিসন্ধিতে ব্যাথা প্রভৃতি! পুরুষে:-প্রসাবে জ্বালা পোড়া ব্যাথা,প্রসাবের পর চাপদিলে আঠার মতো পুঁজ বের হয়,বেশিবার মূত্রত্যাগের ইচ্ছা,শুক্রাশয় ও অন্ডথলিতে ব্যাথা। এ রোগে আক্রান্ত পরুষ নারীর দেহেমলাশয় থেকে স্রাব,পায়ুথলিতে চুলকানি,ক্ষত রক্তপাত,মূত্রত্যাগে ব্যাথা,গলবিল সংক্রমিত হলে গলাভাঙ্গার উদ্ভব ঘটে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy