1 Answers

 মানুষের শরীরের ৭০% ই পানি। তাই মানুষ বিদ্যুতের জন্য সুপরিবাহক।


শক লাগার জন্য সর্বনিম্ন যে বিদ্যুৎ প্রবাহ প্রয়োজন তা নির্ভর করে বিদ্যুতের ধরন এবং কম্পাঙ্কের উপর । শরীরের ভিতর দিয়ে ৬০ হার্জ কম্পাঙ্কের এসি বিদ্যুৎ প্রবাহ ১ মিলিএম্পিয়ার (আরএমএস) হলেই একজন ব্যাক্তি তা অনুভব করতে পারেন, কিন্তু ডিসি হলে কমপক্ষে ৫ মিলিএম্পিয়ার লাগে অনুভূতি সৃষ্টি করতে । বিদ্যুৎ প্রবাহিত হলে দেহের রোধের জন্য তাপ উৎপন্ন হয় । এই তাপ দেহের বাইরের বা ভিতরের অংশ পুড়ে ফেলতে সক্ষম । ৪ এম্পিয়ারের বেশি প্রবাহ টিস্যু পুড়ে ফেলে, হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় এবং মৃত্যু হতে পারে।

একজন মানুষের শক এর পরবর্তী অনুভব নির্ভর করে বিদ্যুত এর ভোল্টের উপর।

2838 views Answered

Related Questions

Next steps