ভাই export or import বেবসা করতে কি কি লাগবে?

ভাই export or import বেবসা করতে কি কি লাগবে । জানাবেন  আর মুলদন বাদে ।  এ ল সি , লাইচেঞ্চে এ কত টাকা পরবে । আর  কিভাবে জামেলা মুক্ত ভাবে এ বেবসা করা যায় 

2867 views

3 Answers

ভাই, এসকল তথ্য সঠিক ভাবে প্রদান করা সম্ভব নয়। সবচেয়ে ভালো হবে যদি আপনি এ ব্যাপারটি নিয়ে আপনার আঞ্চলিক আমদানি ও রপ্তানি দপ্তর গুলোতে যোগাযোগ করেন। এতে সঠিক তথ্য ও নিয়মনীতি সকল কিছুই জানতে পারবেন। নতুবা দালাল চক্রে বা ভুয়া খবরের দরুন আপনাকে ভবিষ্যতে মাথায় হাত দিতে হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন।

2867 views Answered

এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে কি লাগে এবং লাইসেন্স সহ বিস্তারিত জানতে সরকারি এই লিংকগুলো থেকে জানতে পারবেন।ধন্যবাদ।লিংক:- http://www.epb.gov.bd/

http://www.ccie.gov.bd/

2867 views Answered

প্রথমেই লাগবে লাইসেন্স।  লাইসেন্স করতে যা যা লাগবে-

আমাদের দেশে আমদানি এবং রপ্তানি এই দুই কাজের জন্য সরকার বিশেষ দুই লাইসেন্স দিয়ে থাকে এক্ষেত্রে আপনি দেশে আমদানি এবং রপ্তানি যোগ্য যেকোনো পণ্য যেকোনো পরিমাণে আনতে বা বাইরে পাঠাতে পারবেন। আর এই লাইসেন্স করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক স্বচ্ছ এবং নিরাপদ। নিচে বিস্তারিত দেয়া হলো।

আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির জন্য আপনার যা যা লাগবে-

১) ট্রেড লাইসেন্স;
২) চেম্বার অথবা স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদপত্র;
৩) টিআইএন;
৪) ব্যাংক প্রত্যায়ন পত্র;
৫) লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক অনুমোদিত সংঘ স্মারক ও সংঘবিধি এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন।

উপরের সব কাগজ পত্র যদি আপনার করা থাকে তবে তা নিয়ে আপনি তিন ঘন্টার মধ্যে অর্থাৎ একই দিনে আমদানি ও রফতানি সনদ জারি করিয়ে নিতে পারবেন।

আমদানি রপ্তানি কারকদের জন্য ৬টি ধাপে আমদানি রপ্তানি সীমার উপর ফিস প্রদান করতে হয়ঃ

১) ১ লক্ষ টাকার সমমান পণ্য এর ক্ষেত্রে
Registration fee -১,০০০
Renewal fee – ১,০০০

২) ৫ লক্ষ টাকার সম পরিমান পণ্য এর ক্ষেত্রে
Rgistration fee – ২,০০০
Renewal fee – ২,০০০

৩) ১৫ লক্ষ টাকার সম পরিমান পণ্য এর ক্ষেত্রে
Registration fee – ৩,০০০
Renewal fee – ৩,০০০

৪) ৫০ লক্ষ টাকার সম পরিমান পণ্য এর ক্ষেত্রে
Registration fee ৬,০০০
Renewal fee – ৫,০০০

৫) ১ কোটি টাকার সম পরিমান পণ্য এর ক্ষেত্রে
Registration fee – ১০,০০০
Renewal fee – ৪,০০০

৬) ১ কোটির উপরে পরিমান পণ্য এর ক্ষেত্রে
Registration fee – ১৫,০০০
Renewal fee – ১০,০০০

এসব করতে বহু ঝামেলা, তাই থার্ট পার্টি এর সাহায্য নিন, আপনার ট্রেড লাইসেন্স ছাড়া আর কিছুই লাগবেনা, টাকা দিবেন দেশে, মাল আসবে বিদেশ থেকে। তাই প্রয়জনে ফেসবুকে সার্চ দিন export bd import লিখে, তাদের সাথে কথা বলুন। আমি তাদের দিয়ে ইম্পোর্ট করাই, কম্পিউটার র‍্যাম, Led Tv monitor, 

2867 views Answered

Related Questions

Next steps