ভালো একটা স্মার্ট দোকান দেব, একটু সহযোগীতা করুন?
আমাদের এলাকার বাজারটি ইউনিয়ন পর্যায়ের একটি বাজার তবে খুবই সম্ভবনাময়ী একটা এলাকা। কসমেটিক্স এবং টেলিকমের ছোটখাটো ভালো একটা স্মার্ট দোকান দিতে চাই। দোকান টা হবে স্কুল এবং কলেজের সামনে। কিন্তু এ সম্পর্কে আমার ভালো কোন ধারনা নেই। বাজেট কি রকম হবে, ডেকর, বিজ্ঞাপন কিংবা কোন আইটেম গুলা খুব বেশি প্রয়োজনীয়। দোয়া করে কেউ যদি বিস্তারিত তুলে ধরেন খুবই উপকৃত হব। আপনার সহযোগীতার জন্য ধন্যবাদ।
3310 views
1 Answers
খুবই ভালো উদ্যোগ।এরকম দোকান যে কোনো মফস্বল এলাকায় দেখা যায়।স্কুল কলেজের সামনে হলে মেয়েদের কসমেটিকস সামগ্রী বেশি রাখতে হবে।মেয়েদের জন্য আকর্ষনীয় ইমিটেশন,জুয়েলারি প্রচুর রাখতে হবে।দোকানের সামনে আসলেই যেনো কসমেটিকস সামগ্রী, জুয়েলারিগুলো গ্লাসের ভেতর থেকে স্পস্ট চোখে পড়ে।আর অবশ্যই স্টেশনারী আইটেম অর্থাৎ খাতা,কলম,পেনসিল ইত্যাদি থাকতে হবে।
3310 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy