জাতীয় পতাকাকে সম্মান করা কি শির্ক?
1 Answers
একজন মুসলমানের জন্যে এই অনুমতি নেই যে, সে জাতীয় সঙ্গীত কিংবা পতাকার জন্যে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবে, বরং এটি একটি নিন্দনীয় বিদ’আত যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় প্রচলিত ছিল না, আর খুলাফায়ে রাশেদিনের (রাদিয়াল্লাহু আনহুম) সময়েও এর কোন প্রচলন ছিল না। এবং এটা পরিপূর্ণ তাওহীদের শিক্ষা ও আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের পরিপন্থী। এটি এমন একটি মাধ্যম যা শিরকের দিকে চালিত করে এবং কুফফারদের নিন্দনীয় আচার অনুষ্ঠানের অনুকরণের দোষে দুষ্ট, উপরন্তু এর দ্বারা তাদের রাষ্ট্রপ্রধানের প্রতি তারা যেভাবে সম্মান দেখায় ও তাদের আচার অনুষ্ঠানের অনুসরণ করা হয়ে থাকে। আল্লাহর রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের অনুকরণ করতে নিষেধ করেছেন। আর আল্লাহই হলেন সকল শক্তির উৎস। আল্লাহ তাঁর রাসূল ও তাঁর পরিবার এবং সাহাবাগণের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন। ফাতাওয়া আল লাজানাহ আল দায়িমা (১/২৩৫)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy