1 Answers

তার নাম চন্দ্র বাহাদুর দাঙ্গি। বয়স ৭২ বছর। উচ্চতা মাত্র ৫৬ সেন্টিমিটার বা ১ ফুট ১০ ইঞ্চি। নেপালের প্রত্যন্ত এলাকার বাসিন্দা তিনি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্মকর্তাদের মতে, পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ তিনি। চন্দ্র বাহাদুর দাঙ্গির ওজন ২৬ পাউন্ড। কেউ কেউ মজা করে বলেছেন, দুইটা পাথরের চেয়েও ওই মানুষটির ওজন কম হবে। এর আগে বিশ্বের সবচেয়ে ছোট বা খাটো মানুষের খেতাবটি ছিল ফিলিপাইনের জানরি বালাউয়িংয়ের দখলে। জানরির উচ্চতা ১ ফুট ১১ দশমিক ৬ ইঞ্চি। আগের বছর অন্য এক নেপালির রেকর্ডকে অতিক্রম করে জানরি এ স্বীকৃতি লাভ করেন। উচ্চতা পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জায়গা করে নেন গিনেজ বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে।

2906 views Answered

Related Questions

Next steps