1 Answers
প্রোটোপ্লাজমঃ
কোষের অভ্যন্তরে স্বচ্ছ আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল,কলয়ডালধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে।প্রোটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন করে থাকে।এ জন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়।
প্রোটোপ্লাজমেরবৈশিষ্ট্যঃ
- প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ,বর্ণহীন,জেলি সদৃশ্য অর্ধতরল আঠালো পদার্থ
- এটি দানাদার ও কলয়ডধর্মী
- ইহা কোষস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে।
- প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি থেকে বেশি।
- উত্তাপ,অ্যাসিড ও অ্যাকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে।
4817 views
Answered