পেরামেডিকেলে ভতি হলে কেমন হবে এর চাহিদা+সরকারি মেডিকেল ইন্সটিউট এর নাম দিয়ে হেল্প করুন?
প্যরামেডিকেলে ভতি হলে কেমন হবে? এর চাহিদা +সরকারি মেডিকেল ইন্সটিউট এর নাম দিয়ে হেল্প করুন
1 Answers
প্যারামেডিকেল বা ম্যাটস সম্পর্কে পূর্ণাংগ বিস্তারিতঃ
Medical Assistant Training School (MATS) হল গ্রাম বাংলার জনগণের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সেবার লক্ষ্য নিয়ে- ১৯৭৬ সালে সরকার প্রথম মধ্যম মানের চিকিতসক তৈরীর উদ্দেশেয ৩ বতসর মেয়াদী বাংলাদেশ রাস্ট্রীয় চিকিতসা অনুষদ ডিপ্লোমা কোর্স চালু করে।এই কোর্সের নাম Medical Assistant Training Course.যা State Medical Faculty থেকে এই ডিপ্লোমা প্রাপ্ত চিকিতসকগণ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তিক রেজিষ্ট্রেশন/লাইসেন্স প্রাপ্ত মধ্যম মানের চিকিতসক।বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের প্রায় ১৬ কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেও্যার জন্যই মূলত এই চিকিতসা শ্রেণী তৈরী হয়।১৯৭৬ সালে কোর্স চালু হলে পরবর্তীতে ১৯৭৯ সাল থেকে গ্রাম/ইউনিয়ন এবং উপজেলা-লেভেলে নিয়োগ প্রাপ্ত মেডিকেল এ্যাসিষ্ট্যান্টগন গ্রাম বাংলার মানুষের চিকিতসা সেবা তথা স্বাস্থ্য সেবা দিয়ে আসছে।মানুষের যে কোন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কারনে বহু উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার রয়েছেন যারা বেশীর ভাগই শহরাঞ্চলে বসবাস করেন।ফলে গ্রামের মানুষ তাদের স্বাস্থ্য সমস্যায় প্রাথমিক যে ডাক্তারদের সহযোগীতা পায় তাহারা হলো এই বিশেষ ট্রেনিং প্রাপ্ত ডিপ্লোমা ডাক্তার।মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং কোর্সধারী ডাক্তার গ্রামের মানুষের কাছে আজ তাদের পরিচিতির প্রয়োজনীয়তা বিশেষ ভাবে লক্ষনীয়।তাদের সেবায় মানুষ সন্তুষ্ট।Medical Assistant Training Course সম্পন্নকারীগনকে সরকার Diploma of Medical Faculty (DMF) ডিগ্রি দিয়ে থাকে।সরকারী পর্যায়ে MATS কোর্স করার জন্য প্রথমে ৮ টি প্রতিষ্ঠান খোলা হয়।
পরবর্তিতে বাড়িয়ে ১৮ টি করা হয় এবং তাহা পরবর্তিতে কমিয়ে ৭ টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা প্রদান করা হয়।পরবর্তিতে ২০১২ সালে ৮ টি প্রতিষ্ঠান করা হয়।যাহা সমাজের চাহিদার তুলনায় খুবই কম।বিধায় সরকার উক্ত শিক্ষা ব্যাবস্থা বেসরকারী পর্যায়ে শুরু করার অনুমোদন দিয়েছেন।
MATS-দের কর্মক্ষেত্র :
২০০৯ সালে শুধুমাত্র সরকারী ভাবে চাকুরীর পোষ্ট খালি ছিল ৯০০০ হাজার এর উপরে।
MATS কোর্স সম্পন্নকারীকে DMF সার্টিফিকেট প্রদান করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিতসা অনুষদ।DMF , ডিগ্রি প্রাপ্তরা সহকারী ডাক্তার।প্রাপ্তরা সহকারী বলার কারন সরকারের পল্লী চিকিতসক কার্যক্রম থেকে কিছু প্রাথমিক (Grass Root) পর্যায়ের চিকিতসক শ্রেণী গ্রামের বিভিন্ন মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে আছে।DMF , ডিগ্রি প্রাপ্তরা বহু ভাবে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে,বিভিন্ন স্বাস্থ্য উপ-কেন্দ্রে,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে,স্কুল হেলথ ক্লিনিক,বিভিন্ন আধাসরকারী/কর্পোরেশন- যেমন- তিতাস গ্যাস, বি,আই,ডব্লিউ,টি,সি, বিজি প্রেস,বাংলাদেশ বিমান ইত্যাদি ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে যেমন- ব্রাক,গণস্বাস্থ্য,কেয়ার,গণসাহায্য সংস্থা, আই সি ডিডিআর্বি, Save the Children (USA)/(UK).ইহা ছাড়াও দেশী বিদেশী নানা প্রতিষ্ঠানে DMF ডিগ্রি প্রাপ্তগন নিয়োগ পেয়ে থাকে।ভবিষ্যতে আরও নতুন কর্মক্ষেত্র তৈরী হবে।২০০৯ সালে শুধু সরকারী পর্যায়ে নিয়োগ দেয়ার জন্য যথেষ্ঠ সংখ্যক DMF ডিগ্রিধারী না থাকায় বার বার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও আসন খালি থেকে গিয়েছিল।এই সমস্যা সমাধানের জন্যই সরকার বেশী সংখ্যক DMF ধারী ডাক্তার তৈরীর জন্য বেসরকারী পর্যায়ে শিক্ষা দেয়ার ব্যবস্থা শুরু করেছে।বলতে গেলে বর্তমানে এবং সামনে DMF সার্টিফিকেট নিয়ে যথেষ্ঠ চাকুরীর সুযোগ রয়েছে।আবার চাকুরী না করলেও একজন DMF ডাক্তার প্রাইভেট প্রাকটিশনার হিসাবে শহরে বন্দরে কিংবা গ্রামে ডাক্তারী করে মাসে ভালো পরিমান অর্থ রোজগার করতে পারবে যাহা একটা ভালো চাকুরীর চেয়ে কোন অংশে কম নয়।সরকারী চাকুরীতে DMF-দের Sub-Assistant Community Medical Officer বা উপ-সহকারী চিকিতসা কর্মকর্তা অথবা Medical Assistant হিসাবে এবং বেসরকারী ক্ষেত্রে নানাবিধ পদে চাকুরীতে নিয়োগ দেয়া হয়।এক কথায় কোর্স সম্পন্ন করলে ১০০ •/• নিশ্চিত চাকুরী অথবা আত্ম কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
MATS/DMF-দের পরিসংখ্যান:
দেশে ২০০৯ সাল অনুযায়ী প্রায় ৫ হাজার সরকারী নিয়োগ প্রাপ্ত মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ছিল।সরকারি প্রতিষ্ঠানে (২০১২-২০১৩ ইং সেশন) অনুযায়ী ৭১৬ জন পাশ করে বের হবে। যদি কেও ফেল না করে।অথচ DMF ডাক্তারের প্রয়োজন রয়েছে অনেক।২০০৮ সালে সরকার বিজ্ঞাপন দিয়েও চাহিদা অনুযায়ী DMF ডাক্তার পায় নি।
সার্টিফিকেট প্রদান ও স্বীক্রিতি:
MATS চার (৪) বছর মেয়াদী একটি শিক্ষাক্রম।চুড়ান্তভাবে কোর্স সম্পন্ন কারী শিক্ষার্থীকে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিতসা অনুষদ সার্টিফিকেট প্রদান করে থাকে।সরকারী প্রতিষ্ঠান পাশ করা DMF এবং বেসরকারী প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীগন একই সার্টিফিকেট পেয়ে থাকেন।
Bangladesh Medical & Dental Council (BMDC)
আরোও জানতে এখানে দেখুন